বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

যশোরে গাঁজা সেবন করতে এসে চুরির প্রস্তুতিকালে জনতার হাতে আটক যুবক

  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২৪৮ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

যশোর সদর উপজেলার আদর্শপাড়ায় চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে এক চোর। ধৃত ব্যক্তির নাম সালাউদ্দিন, পিতা শরিফুল ইসলাম। তার বাড়ি নড়াইল জেলার করিমপুর এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত ১০টার পর থেকে সালাউদ্দিনকে আদর্শপাড়া এলাকায় ঘুরাঘুরি করতে দেখা যায়। এলাকাবাসীর সন্দেহ হলে তাকে নজরে রাখেন কয়েকজন যুবক। রাত ২টার দিকে স্থানীয় চঞ্চল নামের এক বাসিন্দার বাড়ির জানালা খুলে সালাউদ্দিন মোবাইল ফোন নেওয়ার চেষ্টা করলে শব্দ পেয়ে চঞ্চল বিষয়টি টের পান এবং চিৎকার শুরু করেন।

এসময় আশেপাশের লোকজন ছুটে এসে পালানোর চেষ্টা করা সালাউদ্দিনকে ধরে ফেলেন। পরে স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, “আমি গাঁজা খেতে এসেছিলাম, পরে দেখি জানালা খোলা, মোবাইলটা চোখে পড়ে, তাই নিতে গিয়েছিলাম।

সাংবাদিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সালাউদ্দিনের কাছে জানতে চান কেন যশোরে এসেছে। উত্তরে সে জানায়, “মনিহারে সিনেমা দেখতে এসেছিলাম।” তবে কোন সিনেমা চলছে জানতে চাইলে সে উত্তর দিতে পারেনি।

স্থানীয়রা আরও জানান, সালাউদ্দিন ও তার বাবা পেশায় ঘর মেরামতের কাজ করেন— টিন ও খড়ের চাল বসানোর কাজই তাদের জীবিকা। পরে সকালে এলাকাবাসী বিষয়টি চানপাড়া পুলিশ ফাঁড়িকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সালাউদ্দিনকে আটক করে ফাঁড়িতে নিয়ে যায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews