1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ঈদ আনন্দ নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত  ঈদের ছুটিতে যশোরে চুরির শঙ্কা,পুলিশের জরুরি সতর্কতা জারি ডুমুরিয়ায় ‌সাংবাদিক সহ কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ যশোরে শ্যালিকার ধর্ষণ মামলা, সাংবাদিকদের দুষছেন চিকিৎসক দুলাভাই শার্শায় খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন ডুমুরিয়া ফাউন্ডেশনের সৌজন্য ইফতার মাহফিল এতিম শিশুদের নতুন পোষাক ও দুস্থদের মাঝে খাদ্য উপহার দিলো শিশু তাহমিদ ফাউন্ডেশন যশোরে চিকিৎসকের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ যশোরে কচুয়ায় “ঘোপ যুব সমাজের “উদ্দোগে ৫০০ মানুষদের মাঝে ইফতার বিতরন যশোর জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন

ধানের শীষের পক্ষে গণজোয়ার গড়ছেন-মণিরামপুর উপজেলা বিএনপি’র সভাপতি এ্যাডঃশহীদ মোঃইকবাল হোসেন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

বিএম সাব্বির হাসান,নিজেস্ব প্রতিবেদক :– আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মণিরামপুর উপজেলায় ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মণিরামপুর উপজেলা শাখার সভাপতি এ্যাডঃশহীদ মোঃ ইকবাল হোসেন। তিনি তরুণ প্রজন্মের একজন সাহসী ও নিবেদিতপ্রাণ নেতা হিসেবে বিএনপির আদর্শ জনগণের মাঝে পৌঁছে দিচ্ছেন প্রতিটি ঘরে ঘরে। মুক্তিযুদ্ধের ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর আদর্শ বুকে ধারণ করে এবং গণতন্ত্রের মা, তিন তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি’র চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ ও সংগ্রামকে প্রেরণা হিসেবে নিয়ে মাঠে আছেন তিনি। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের দিকনির্দেশনায় ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলীয় কর্মসূচি সফল করে তুলতে অক্লান্ত পরিশ্রম করছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত এবং বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা নার্গিস বেগমের আস্থাভাজন এই তরুণ নেতা এখন মাঠে ডোর টু ডোর ঘুরে সাধারণ মানুষের হাতে তুলে দিচ্ছেন বিএনপি’র ৩১ দফা রাষ্ট্রীয় সংস্কার কর্মসূচির লিফলেট। তিনি বিশ্বাস করেন,“ধানের শীষই হচ্ছে এই দেশের মানুষের মুক্তির প্রতীক ”এই স্লোগানকে সামনে রেখে এ্যাডঃশহীদ মোঃইকবাল হোসেন ও তার সহযোগীরা প্রতিটি গ্রামে গ্রামে জনসম্পৃক্ততা বাড়াচ্ছেন, মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছেন বিএনপি’র রাষ্ট্র সংস্কারের বার্তা।

মণিরামপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে এই প্রচারণা কর্মসূচিতে বিএনপির স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের অংশগ্রহণ উৎসাহব্যঞ্জক। এ্যাডঃশহীদ মোঃইকবাল হোসেন বলেন—“গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফেরাতে ধানের শীষের বিজয় নিশ্চিত করাই এখন আমাদের একমাত্র লক্ষ্য।”স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই তরুণ নেতৃত্ব আগামী নির্বাচনে মণিরামপুর এলাকায় বিএনপির পক্ষে শক্তিশালী জনসমর্থন তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট