বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

যশোরে বিজিবি স্বামী আনোয়ারুলের বিরুদ্ধে স্ত্রীর যৌতুক মামলা

  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ২৭৩ বার পড়া হয়েছে
যৌতুক দাবির অভিযোগে আনোয়ারুল ইসলাম নামে এক বিজিবি সদস্যের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। সোমবার যশোর শহরের চঁাচড়া রায়পাড়ার জাহাঙ্গীর আলমের মেয়ে নূরজাহান আলম বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শান্তুনু কুমার মন্ডল অভিযোগটি আমলে নিয়ে আসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছেন। আসামি আনোয়ারুল ইসলাম ঝিনাইদাহের গান্না গ্রামের আলতাফ হোসেনের ছেলে ও চুয়াডাঙ্গা বিজিবি ক্যাম্পের সিপাহী হিসেবে কর্মরত আছে।
মামলার অভিযোগে জানা গেছে,২০১৩ সালের ১৪ মার্চ আসামি আনোয়ারুল ইসলাম পারিবারিক ভাবে নূরজাহান আলমকে বিয়ে করে। বিয়ের সময় দাবিকৃত যৌতুক হিসেবে আসামি আনোয়ারুল ইসলামকে নগদ ৩ লাখ টাকা, টিভি, ফ্রিজ, ফার্ণিচার, আংটিসহ সংসারের যাবতীয় মালামাল দেয়া হয়। কয়েক বছর যাওয়ার পর আসামি আনোয়ারুল ইসলাম তার স্ত্রীকে যৌতুকের দাবিতে মারপিট করে পিতার বাড়ি তাড়িয়ে দেয়। এ ঘটনায় মামলা করলে আনোয়ারুল ইসলাম বিষয়টি মীমাংসা করে নেয়। চলতি বছরের প্রথম দিকে আয়োরুল ইসলাম তার স্ত্রীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি করে শারিরীক ও মানষিক নির্যাতন করে আবারও পিতার বাড়ি তাড়িয়ে দেয়। বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি আদালতে আদালতে এ মামলা করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews