1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের ছুটিতে যশোরে চুরির শঙ্কা,পুলিশের জরুরি সতর্কতা জারি ডুমুরিয়ায় ‌সাংবাদিক সহ কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ যশোরে শ্যালিকার ধর্ষণ মামলা, সাংবাদিকদের দুষছেন চিকিৎসক দুলাভাই শার্শায় খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন ডুমুরিয়া ফাউন্ডেশনের সৌজন্য ইফতার মাহফিল এতিম শিশুদের নতুন পোষাক ও দুস্থদের মাঝে খাদ্য উপহার দিলো শিশু তাহমিদ ফাউন্ডেশন যশোরে চিকিৎসকের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ যশোরে কচুয়ায় “ঘোপ যুব সমাজের “উদ্দোগে ৫০০ মানুষদের মাঝে ইফতার বিতরন যশোর জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন মসজিদের ফ্যান চালানো নিয়ে সংঘর্ষ, কেশবপুরে আহত ৮

যশোরে বাস ভাড়া নিয়ে বাকবিতণ্ডা, ছুরিকাঘাতে সুপারভাইজার আহত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে
যশোর অফিস :যশোরে বাসভাড়া নিয়ে তর্কের জেরে এক বাস সুপারভাইজারকে ছুরিকাঘাত করেছে অজ্ঞাতনামা দুই যাত্রী। সোমবার সকাল ৯ টার দিকে যশোর শহরের নিউ মার্কেট খাজুরা বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সুপারভাইজারের নাম নাসির হোসেন (১৮)। তিনি সদর উপজেলার বিরামপুর এলাকার বাদশা মিয়ার ছিলে। তিনি যশোর-মাগুরা রোডের লোকাল বাসের মোল্লা বাড়ির সুপারভাইজার হিসেবে কাজ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিমাখালী থেকে ওঠা দুই যাত্রী যাত্রাপথে ভাড়াকে কেন্দ্র করে সুপারভাইজার নাসিরের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে বাসটি নিউ মার্কেটের চার রাস্তার মোড়ে পৌঁছালে তারা উত্তেজিত হয়ে নাসিরের ডান পায়ে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এতে নাসির গুরুতর আহত হন।
স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে যশোর হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন, তবে তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এসআই (নিরস্ত্র) শেখ জাবের আলী জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট