1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মনিরামপুর প্রেসক্লাবে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত যশোর-৫ মণিরামপুর আসনে প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হকের মণিরামপুরের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ আগামীতে সরকার গঠন করে মেজর জিয়ার মতোই উলসি খাল খনন করা হবে – তারেক রহমান “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন তারেক রহমানের যশোর সমাবেশে তিন স্তরের কঠোর নিরাপত্তা: পুলিশ সুপার ঢাকায় কারাতে কোচেস কোর্স পরীক্ষা অনুষ্ঠিত হয় নাচে- গানে উৎসবমুখর ছিল অনুষ্ঠানটি যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক আনন্দ আয়োজন মিলন মেলায় পরিণত শার্শার গোগা ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর প্রেসক্লাবে জাসদ কেন্দ্র কমিটির সদস্য অ্যাডভোকেট অশোক কুমার রায়ের প্রয়ানে শোকসভা অনুষ্ঠিত যশোর-৩ অসনে বিএনপি প্রার্থীর উদ্যোগে ভোটার স্লিপ পৌঁছে দিতে ওয়েবসাইট ও অ্যাপ চালু

যশোরে জেলা পর্যায়ে ৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে
যশোর অফিস : যশোরে জেলা পর্যায়ে ৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন প্রতিযোগিতায় বালক ফুটবলে বাঘারপাড়ার পাইলট মাধ্যমিক চ্যাম্পিয়ন ও কেশবপুর পাইটল মাধ্যমিক বিদ্যালয় রানার্সআপ হয়েছে। বালক কাবাডিতে বাঘারপাড়ার সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসা চ্যাম্পিয়ন ও অভয়নগরের বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয় রানার্সআপ হয়েছে। বালিকা কাবাডিতে ঝিকরগাছার অমৃতবাজার বালিকা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও যশোর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়েছে। বালক হ্যান্ডবলে যশোর মুসলিম একাডেমি মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও চৌগাছা সরকারি শাহাদত পাইলট মাধ্যমিক বিদ্যালয় রানার্সআপ হয়েছে। বালিকা হ্যান্ডবলে যশোর প্রগতি বালিকা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও বাঘারপাড়ার নারিকেলবাড়িয়া সেবাসংঘ বালিকা বিদ্যালয় রানার্সআপ হয়েছে। সোমবার প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের সভাপতি যশোর জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন যশোর কোতয়ালী থানার ওসি আবুল হাসনাত ও উপশহর মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষা সালাউদ্দিন দিলু।
এ সময় উপস্থিত ছিলেন উপশহর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনন্দ মিত্র, জেলা শিক্ষা অফিসের সহকারি পরিদর্শক রেজাউল ইসলাম, জি এম সেলিম, গোলাম কুদ্দুস সেখ, গাজী হুমায়ুন কবির, নিউটাউন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া শিরিন, উপশহর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈন উদ্দিন প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট