বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

নতুন তারা উজ্জ্বল নক্ষত্র:যবিপ্রবি ইংরেজি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে
যবিপ্রবি প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইংরেজি বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণে আয়োজন করা হয় বর্ণাঢ্য অনুষ্ঠানের। “নতুন তারা উজ্জ্বল নক্ষত্র” শিরোনামের এ নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সোমবার বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ। নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “শুধু পড়াশোনায় ভালো হলেই হবে না, চারিত্রিক গুণাবলী ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হতে হবে। জীবনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে আলোকিত মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।” তিনি আরও বলেন, “ভালো কিছু করতে কখনো দ্বিধা করবে না। সাহস ও মনোবল নিয়ে এগিয়ে গেলে সফলতা আসবেই।”
ইংরেজি বিভাগের চেয়ারম্যান ড. ফারজানা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন এবং কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মরিয়াম জামিলা।
অনুষ্ঠানে বিভিন্ন ব্যাচে প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের ক্রেস্ট ও স্মারক তুলে দিয়ে সম্মাননা জানানো হয়। নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় সিনিয়রদের পক্ষ থেকে। পরে ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের শিক্ষার্থী তাসনিম জান্নাত ও ওবায়দুর রহমান ফুয়াদ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews