1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের ছুটিতে যশোরে চুরির শঙ্কা,পুলিশের জরুরি সতর্কতা জারি ডুমুরিয়ায় ‌সাংবাদিক সহ কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ যশোরে শ্যালিকার ধর্ষণ মামলা, সাংবাদিকদের দুষছেন চিকিৎসক দুলাভাই শার্শায় খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন ডুমুরিয়া ফাউন্ডেশনের সৌজন্য ইফতার মাহফিল এতিম শিশুদের নতুন পোষাক ও দুস্থদের মাঝে খাদ্য উপহার দিলো শিশু তাহমিদ ফাউন্ডেশন যশোরে চিকিৎসকের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ যশোরে কচুয়ায় “ঘোপ যুব সমাজের “উদ্দোগে ৫০০ মানুষদের মাঝে ইফতার বিতরন যশোর জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন মসজিদের ফ্যান চালানো নিয়ে সংঘর্ষ, কেশবপুরে আহত ৮

যশোরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে
হাসপাতাল প্রতিনিধি : যশোর-মাগুরা মহাসড়কের বাহাদুরপুরে দুর্ঘটনায় নাঈম হোসেন (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। আজ সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত নাঈম হোসেন যশোর সদর উপজেলার কিসমত রাজাপুর গ্রামের সালাউদ্দিন বুলবুলের ছেলে।
যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত জানান, নাঈম নিজের পালসার মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে যশোর শহরে যাচ্ছিলেন। পথিমধ্যে যশোর-মাগুরা মহাসড়কের বাহাদুরপুর ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে একটি ট্রাক ওভারটেক করতে গিয়ে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর পড়ে গিয়ে নাঈম গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মৃতদেহ মর্গে রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট