বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের উদ্যোগে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বর্ণাঢ্য প্রতিবাদ মিছিল ও পথসভা মণিরামপুরে যুবদলের প্রতিবাদ মিছিল এএসআই নিয়োগে স্বচ্ছতা ও মেধার ওপর জোর, গোপালগঞ্জে পুলিশের ব্রিফিং উপশাখা ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পাঁজিয়া উপশাখা ‎৪৯ বিজিবির অভিযানে ৭ লক্ষ টাকার গাঁজা ও অবৈধ মালামালসহ আটক-২ পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি বেনাপোল ইমিগ্রেশনে ল্যাগেজ বাণিজ্যে: নেপথ্যে কামাল-সাদ্দাম সিন্ডিকেট যশোরে যুবককে মারধর ও বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় থানায় লিখিত অভিযোগ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল থেকে দুইজন আটক ভামিয়া বনবিবিতলা গ্রামের জলাবদ্ধতা নিরসনের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

যশোরে প্রবাসীর অর্থ আত্মসাৎ:প্রেমের ফাঁদে ফেলে জমি-গহনার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

  • প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে
যশোর প্রতিনিধি: যশোরে এক প্রবাসীর প্রায় আট লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ উঠেছে প্রেমের সম্পর্কের সূত্র ধরে এক নারী ও তার মায়ের বিরুদ্ধে। যশোর কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগে করেছেন প্রবাসী মোঃ সজীব হোসেন (২৪)। সজীব হোসেন শহরের শংকরপুর বটতলা মসজিদ ইসাহাক সড়ক এলাকার মামুন হোসেনের ছেলে।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন,২০১৮ সালে কর্মসংস্থানের উদ্দেশ্যে লেবাননে যান তিনি। প্রবাসে অবস্থানকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে জান্নাতুল নাহার মুনমুন (২৩)-এর সঙ্গে তার পরিচয় ঘটে। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
অভিযোগে বলা হয়, মুনমুনের মা আকলিমা খাতুন (৪৫) এ সম্পর্ক মেনে নিয়ে দেশে ফিরে তাদের বিয়ে দেবেন বলে আশ্বাস দেন। এক পর্যায়ে তারা স্বর্ণালংকার তৈরির অজুহাতে মানিগ্রামের মাধ্যমে তিন লাখ টাকা পাঠাতে বলেন। পরে জমি কেনার প্রলোভন দেখিয়ে আরও পাঁচ লাখ টাকা পাঠাতে বলেন। প্রবাসী সজীব টাকা পাঠালে অভিযুক্তরা তা উত্তোলন করে নেয়।
দেশে ফেরার পর সজীব জানতে পারেন, তার নামে জমি না কিনে মুনমুনের বড় বোন মিমের নামে জমি রেজিস্ট্রি করা হয়েছে। বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় মুনমুন সংসার না করার হুমকি দেন। পরবর্তীতে স্থানীয়ভাবে সালিশের চেষ্টা ব্যর্থ হলে ৮ অক্টোবর সকালে গহনা ও জমির বিষয়ে কথা বলায় মুনমুন তার মায়ের বাড়িতে চলে যান।
সজীব হোসেনের অভিযোগ, উভয়ে তার প্রবাস জীবনের সঞ্চয় আত্মসাৎ করেছে এবং এখন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার হুমকি দিচ্ছে। ঘটনাটি জানেন স্থানীয় বাসিন্দা মোছাঃ ডলি ও আসাদুর রহমানসহ অনেকে।
অভিযোগের বিষয়ে‌ কোতোয়ালি মডেল থানার এস আই চঞ্চল কুমার তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews