শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

শিক্ষকদের জীবনমান উন্নয়নের দাবিতে যশোরে মানববন্ধন ও র‍্যালি

  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে
যশোর অফিস :এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জীবনমান উন্নয়ন, নায্য দাবি পূরণ এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের কল্যাণ ও অবসর সুবিধার টাকা দ্রুত পরিশোধের দাবিতে যশোরে মানববন্ধন ও র‍্যালি করেছে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন যশোর।আজ শনিবার সকালে প্রেসক্লাব যশোরের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
সংগঠনের সভাপতি আবুল হাশেমের নেতৃত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে শতাধিক শিক্ষক অংশগ্রহণ করে। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এদেশে শিক্ষকদের জীবনমানের কোনো উন্নতি হয়নি। সামান্য বেতনে তাদের জীবনধারণ কষ্টকর হয়ে পড়েছে। বর্তমান পরিস্থিতিতে শিক্ষকরা তাদের নায্য অধিকার থেকে বঞ্চিত। এজন্য এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের জন্য বিদ্যমান বাড়ি ভাড়া ২ হাজার টাকা থেকে বাড়িয়ে মূল বেতনের ৫০ শতাংশ, উৎসব ভাতা ১০০ শতাংশ ও চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৫০০ টাকা করার জোর দাবি জানান। এছাড়াও, তারা ইবতেদায়ী মাদ্রাসা এবং স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের দ্রুত এমপিওভুক্ত করার দাবি জানান তারা।
মানববন্ধন শেষে একটি র‍্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews