বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের উদ্যোগে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বর্ণাঢ্য প্রতিবাদ মিছিল ও পথসভা মণিরামপুরে যুবদলের প্রতিবাদ মিছিল এএসআই নিয়োগে স্বচ্ছতা ও মেধার ওপর জোর, গোপালগঞ্জে পুলিশের ব্রিফিং উপশাখা ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পাঁজিয়া উপশাখা ‎৪৯ বিজিবির অভিযানে ৭ লক্ষ টাকার গাঁজা ও অবৈধ মালামালসহ আটক-২ পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি বেনাপোল ইমিগ্রেশনে ল্যাগেজ বাণিজ্যে: নেপথ্যে কামাল-সাদ্দাম সিন্ডিকেট যশোরে যুবককে মারধর ও বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় থানায় লিখিত অভিযোগ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল থেকে দুইজন আটক ভামিয়া বনবিবিতলা গ্রামের জলাবদ্ধতা নিরসনের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

যশোরে মঈনুদ্দিন হত্যা মামলায়  মা-ছেলেকে অভিযুক্ত করে চার্জশিট

  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে
যশোর অফিস: যশোর সদর উপজেলার ডাকাতিয়া গ্রামের মইনুদ্দিন হত্যা মামলায় মা-ছেলেকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ না পাওয়ায় এজাহারনামীয় অপর ৪ আসামির অব্যহতির আবেদন করা হয়েছে চার্জশিটে। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম।
অভিযুক্ত আসামিরা হলো, ডাকাতিয়া গ্রামের পূর্বপাড়ার আব্দুল মজিদ মোল্যার স্ত্রী আলেয়া বেগম ও ছেলে আশিক হোসেন।
মামলার অভিযোগে জানা গেছে,মঈনুদ্দিন রাজমিস্ত্রির কাজ করে জীবীকা নির্বাহ করতেন। আসামিদের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল মঈনুদ্দিনের। চলতি বছরের ১ জুন মঈনুদ্দিনের ভাইপো সাগরকে পেয়ে আসামি আশিক ও সজিব গালিগালাজ ও মারধর করে। পরে ঈদের ছুটিতে জমির হোসেন তার ছেলেকে মারপিট কারণ জানতে চান আশিক ও মাজিদের কাছে। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এর জের ধরে ৯ জুন দুপুর ২টার দিকে জামির হোসেন স্থানীয় মচে মোল্যার লিচু বাগানে বসে ছিলেন। এ সংবাদ জানতে পেরে আসামি আশিক, সজিব, জসিম, ফারুক ও অন্যরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা জমিরকে ছুরিকাঘে গুরুতর জখম করে। জমিরের চিৎকারে তার ভাই মঈনুদ্দিন ঘটনাস্থলে আসলে তাকেও ছুরিকাঘাতে জখম করে। গুরুতর আহত অবস্থায় জমির ও মঈনুদ্দিনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মঈনুদ্দিনকে মৃত ঘোষণা করেন। এ ঘনায় নিহত মঈনুদ্দিনের স্ত্রী আসমা খাতুন বাদী হয়ে ৬ জনের নামউল্লেখ করে কোতয়ালি থানায় হত্যা মামলা করেন।
এ মামলার দীর্ঘ তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকায় আশিক ও তার মা আলেয়াকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ না পায়ায় সজিব,মজিদ মোল্যা, জসিম,ফারুকের অব্যহতির আবেদন করা হয়েছে চার্জশিটে। চার্জশিটে অভিযুক্ত আশিক ও তার মা আলেয়া বেগমকে আটক দেখানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews