1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মনিরামপুর প্রেসক্লাবে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত যশোর-৫ মণিরামপুর আসনে প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হকের মণিরামপুরের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ আগামীতে সরকার গঠন করে মেজর জিয়ার মতোই উলসি খাল খনন করা হবে – তারেক রহমান “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন তারেক রহমানের যশোর সমাবেশে তিন স্তরের কঠোর নিরাপত্তা: পুলিশ সুপার ঢাকায় কারাতে কোচেস কোর্স পরীক্ষা অনুষ্ঠিত হয় নাচে- গানে উৎসবমুখর ছিল অনুষ্ঠানটি যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক আনন্দ আয়োজন মিলন মেলায় পরিণত শার্শার গোগা ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর প্রেসক্লাবে জাসদ কেন্দ্র কমিটির সদস্য অ্যাডভোকেট অশোক কুমার রায়ের প্রয়ানে শোকসভা অনুষ্ঠিত যশোর-৩ অসনে বিএনপি প্রার্থীর উদ্যোগে ভোটার স্লিপ পৌঁছে দিতে ওয়েবসাইট ও অ্যাপ চালু

যশোরে জমি দখল ও হত্যার হুমকি: মামলা ও ১৪৪ ধারা জারি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে
যশোর অফিস: যশোরের আরবপুর ইউনিয়নের বালিয়া ভেকুটিয়ায় জমি দখল ও হত্যার হুমকির অভিযোগে এক যুবক মামলা করেছেন। অভিযোগকারী হলেন ওই গ্রামের আহম্মদ আলীর ছেলে মো. মাসুম হোসন (২৩)।
মাসুম হোসনের অভিযোগ, তার খালাতো ভাই আসাদুল হোসেন (৩২) ও তার স্ত্রী রত্না বেগম (২৫) দীর্ঘদিন ধরে তার নানার অংশ থেকে প্রাপ্ত ৩০ শতক জমির ৮.৪১ শতক জোরপূর্বক দখলের চেষ্টা করছে। আসাদুল হোসেন অজ্ঞাত সহযোগীদের সহায়তায় ওই জমি অবৈধভাবে দখল করে অন্যত্র বিক্রি করেছে বলেও তিনি অভিযোগ করেন।
এ ছাড়া, বিবাদীরা তাকে ও পরিবারের সদস্যদের মারপিট,গালাগালি এবং প্রকাশ্যে হত্যার হুমকি দিচ্ছে। এমনকি তার মামা মো. ফকর আলী ও অন্যান্য আত্মীয়দেরও মারপিটের চেষ্টা করা হয়েছে বলে উল্লেখ করেছেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে,বিষয়টি নিয়ে শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা ব্যর্থ হয়। পরে মাসুম হোসনের দায়ের করা মামলার প্রেক্ষিতে চলতি বছরের ২৪ সেপ্টেম্বর যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত ১৪৪/১৪৫ ধারা জারি করেন। তবে ধারা জারির পরও বিবাদীরা হুমকিপূর্ণ আচরণ বন্ধ করেনি বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় ববিতা বেগম জানান, বালিয়া ভেকুটিয়ার জমি বিরোধ দীর্ঘদিনের, এতে পারিবারিক সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব জড়িত। তিনি আশা প্রকাশ করেন, প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে।
যশোর কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত বলেন, “বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখছি। নির্দিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে নজর রাখছেন। কেউ আইনভঙ্গ বা হুমকি-ধামকি দিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
ওসি আরও জানান, তদন্তকারীরা ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করছেন। পাশাপাশি ১৪৪ ধারা জারির মাধ্যমে এলাকায় জনসমাগম ও সম্ভাব্য সংঘর্ষ এড়ানোর চেষ্টা করা হচ্ছে।
স্থানীয়রা বলছেন,জমি দখল ও হুমকির মতো ঘটনা সামাজিক শান্তি ও সম্প্রীতির জন্য বড় হুমকি। প্রশাসনের কার্যকর পদক্ষেপ এ ধরনের বিরোধ নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট