1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মনিরামপুর প্রেসক্লাবে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত যশোর-৫ মণিরামপুর আসনে প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হকের মণিরামপুরের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ আগামীতে সরকার গঠন করে মেজর জিয়ার মতোই উলসি খাল খনন করা হবে – তারেক রহমান “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন তারেক রহমানের যশোর সমাবেশে তিন স্তরের কঠোর নিরাপত্তা: পুলিশ সুপার ঢাকায় কারাতে কোচেস কোর্স পরীক্ষা অনুষ্ঠিত হয় নাচে- গানে উৎসবমুখর ছিল অনুষ্ঠানটি যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক আনন্দ আয়োজন মিলন মেলায় পরিণত শার্শার গোগা ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর প্রেসক্লাবে জাসদ কেন্দ্র কমিটির সদস্য অ্যাডভোকেট অশোক কুমার রায়ের প্রয়ানে শোকসভা অনুষ্ঠিত যশোর-৩ অসনে বিএনপি প্রার্থীর উদ্যোগে ভোটার স্লিপ পৌঁছে দিতে ওয়েবসাইট ও অ্যাপ চালু

যশোরে জুনিয়র নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

যশোর অফিস: যশোর শহরের আরএন রোড ক্রীড়াচক্রের আয়োজনে ও রিপন অটোসের সার্বিক সহযোগিতায় জুনিয়র নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫–এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রাতে আরএন রোড মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক ও বিশিষ্ট ক্রীড়ানুরাগী শান্তনু ইসলাম সুমিত।

বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ক্রীড়া সংগঠক মাহতাব নাসির পলাশ, যশোর জেলা ক্রীড়া সংস্থার সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক এম এ আকসাদ সিদ্দিকী শৈবাল, শহীদ আনোয়ার, আতাউর রহমান আতাউল্লাহ, সাবেক ক্রিকেটার খান মোহাম্মদ শফিক রতন, ক্রীড়া সংগঠক জিয়াউর রহমান বিপ্লব, সাবেক ক্রিকেটার আসাদুল্লাহ খান বিপ্লব, মনিরুল হুদা খান মনি, সৈয়দ ইকবাল রুজু, রিপন অটোসের স্বত্বাধিকারী ও সাবেক ক্রিকেটার আইয়াজ উদ্দিন রিপন, সাবেক ফুটবলার হাফিজুর রহমান, ক্রীড়া সংগঠক হিমাদ্রি শাহ মনি, রেজানুল ইসলাম রিয়েল, ফারুক হোসেনসহ অন্য নেতৃবৃন্দ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক ক্রিকেটার এজাজ উদ্দিন টিপু, এবং সভাপতিত্ব করেন আরএন রোড ক্রীড়াচক্রের সাধারণ সম্পাদক মোস্তফা গোলাম কাদের।

অনুষ্ঠানে বক্তারা তরুণ প্রজন্মের মধ্যে খেলাধুলার আগ্রহ ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান এবং স্থানীয় পর্যায়ে এ ধরনের উদ্যোগকে এগিয়ে নিতে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট