বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিরামপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল- রাজপথেই জবাবের ঘোষণা শ্যামনগরে চালিতাঘাটা বাজারের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন বিজিবির অভিযানে ভারতীয় নেশার ইস্কাফ সিরাফ ও চোরাচালানী মালামাল আটক ‎ যশোর কেশবপুরে ব্যবসায়ীকে মারধর ও হত্যাচেষ্টা ঘটনায় আদালতে পৃথক দুই মামলা দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পে ডুমুরিয়ার শাহাপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামী শনিবার: বিপুল ভোটে বিজয়ী হওয়ার দৌড়ে এগিয়ে সভাপতি পদপ্রার্থী একেএম জাব্বার ইকবাল ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে চিংড়ি ঘের শ্রমিকের মর্মান্তিক মৃত্যু শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের উদ্যোগে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বর্ণাঢ্য প্রতিবাদ মিছিল ও পথসভা মণিরামপুরে যুবদলের প্রতিবাদ মিছিল এএসআই নিয়োগে স্বচ্ছতা ও মেধার ওপর জোর, গোপালগঞ্জে পুলিশের ব্রিফিং

মণিরামপুরে ইউপি সচিবের বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতির অভিযোগ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

মণিরামপুর(যশোর)প্রতিনিধি: যশোরের মণিরামপুর উপজেলার ১৬নং নেহালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিবের বিরুদ্ধে টিসিবি কার্ড দিয়ে টাকা নেওয়া,জন্ম নিবন্ধন কার্ড করতে ঘুষ নেওয়া,ট্রেড লাইসেন্স নবায়ন করতে অতিরিক্ত টাকা নেওয়াসহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে ইউপি সচিবের বিরুদ্ধে।

অভিযুক্ত নেহালপুর ইউপি সচিবের নাম মিজানুর রহমান।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নেহালপুর ইউনিয়নের নয়টি ওয়ার্ড থেকে টিসিবি কার্ড দিয়ে নেওয়া হচ্ছে টাকা। নেহালপুর এলাকা থেকে বিভিন্ন লোক টিসিবির কার্ড একটিভ করতে গেলে নিচ্ছে ৫০টাকা নেহালপুর ইউপি তে দায়িত্বরত সচিব মো:মিজানুর রহমানের লোক নেহালপুর ইউনিয়নের বালিদাহ গ্রামের মো:রবিউল ইসলাম। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেওয়া হয় এই টিসিবির কার্ড কিন্তু গ্রহীতাদের কাছ থেকে কার্ড প্রতি নেওয়া হচ্ছে ৫০টাকা করে এমনকি তাদেরকে টাকা না দিলে হতে হচ্ছে হয়রানির শিকার। এখানেই শেষনয় নেহালপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা মো:রফিকুল ইসলামের স্ত্রীর কাছ থেকে জন্ম নিবন্ধন কার্ড এর জন্য চারশত টাকা নেন নেহালপুর ইউনিয়ন পরিষদের ইউপি সচিব মো:মিজানুর রহমান।
স্থানীয় বাসিন্দারা জানান, নেহালপুর ইউনিয়ন পরিষদের ইউপি সচিব মিজানুর রহমান,নেহালপুর ইউনিয়ন পরিষদের দায়িত্ব পাওয়ার পর থেকেই নেহালপুর ইউনিয়ন পরিষদে দুর্নীতির পাহাড় গড়ে তুলেছেন এই সচিব। জন্ম নিবন্ধন, মৃত্যুসনদ ও জন্মসনদ সংশোধনে অতিরিক্ত ফি আদায়সহ পুরো ইউনিয়নবাসীকে জিম্মি করে রাখেক ইউপি সচিব মিজানুর রহমান। নাম প্রকাশে অনইচ্ছুক কয়েকজন অভিযোগ জানান, এই মিজানুর রহমান মানেই দুর্নীতির আখড়া। তার বাবার কিছুই ছিল না। আওয়ামী লীগের ক্ষমতা থাকায় আওয়ামী লীগের কয়েক নেতাকে ধরে সচিব পদে চাকরি নিয়েছেন। এখন কোটি কোটি টাকার মালিক হয়েছেন তিনি। প্রতি বছরেই জমি কিনছেন তিনি। গড়েছেন আলিশান বাড়ি। যদি দুর্নীতি না করতো তাহলে অল্প সময়ের মধ্যে এতকিছু করা সম্ভব হতো না।
ভুক্তভোগী ছামিয়া খাতুন বলেন, সচিব মিজানুর রহমান আমার কাছে জন্ম নিবন্ধন কার্ডের জন্য পাঁচশত টাকা দাবি করেছিলেন। পরে আমি তাকে নগদ চারশত টাকা দিয়েছি এবং বাকি একশত টাকা কার্ড নিবো যখন তখন দিবো বলে পরিষদ থেকে চলে আসছি। নাম প্রকাশে অনইচ্ছুক কয়েকজন বলেন ইউপি সচিব মিজানুর রহমান তার কাছের লোক বালিদাহ গ্রামের রবিউল ইসলাম কে দিয়ে টিসিবির কার্ড দিয়ে গ্রহীতাদের কাছ থেকে কার্ড প্রতি ৫০ টাকা করে নিচ্ছেন। এই ইউনিয়ন পরিষদে এরকম ঘটনা প্রতিনিয়ত ঘটেই চলেছে। এর ফলে জনগণের চমর ভোগান্তি হচ্ছে। এ বিষয়ে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত হোসেনের সাথে যোগাযোগ করতে চাইলে তাকে পাওয়া যাইনি। অভিযোগের বিষয়ে ইউনিয়ন সচিব মিজানুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না তিনি বলেন এখন আর আগের মতো নাই যে আপনি কিছু জানতে চাইলেই আমি আপনাকে বক্তব্য দিব। এবিষয়ে মণিরামপুর উপজেলা প্রশাসক নিশাত তামান্নার মুঠোফোনে একাধিকবার কল দিলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews