1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মনিরামপুর প্রেসক্লাবে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত যশোর-৫ মণিরামপুর আসনে প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হকের মণিরামপুরের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ আগামীতে সরকার গঠন করে মেজর জিয়ার মতোই উলসি খাল খনন করা হবে – তারেক রহমান “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন তারেক রহমানের যশোর সমাবেশে তিন স্তরের কঠোর নিরাপত্তা: পুলিশ সুপার ঢাকায় কারাতে কোচেস কোর্স পরীক্ষা অনুষ্ঠিত হয় নাচে- গানে উৎসবমুখর ছিল অনুষ্ঠানটি যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক আনন্দ আয়োজন মিলন মেলায় পরিণত শার্শার গোগা ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর প্রেসক্লাবে জাসদ কেন্দ্র কমিটির সদস্য অ্যাডভোকেট অশোক কুমার রায়ের প্রয়ানে শোকসভা অনুষ্ঠিত যশোর-৩ অসনে বিএনপি প্রার্থীর উদ্যোগে ভোটার স্লিপ পৌঁছে দিতে ওয়েবসাইট ও অ্যাপ চালু

যশোরে ডেভোলপারের ফ্ল্যাট দখল, হত্যার হুমকি থানায় অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে
যশোর প্রতিনিধি: যশোর শহরের কারবালা রোড এলাকায় এস, এইচ, বিল্ডার্স নামে একটি ডেভোলপারের ফ্ল্যাট দখল করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী এস, এইচ, বিল্ডার্স ডেভোলপার এর স্বত্বাধিকারী এস এম রফিকুল ইসলাম হীরক ২৫ সেপ্টেম্বর যশোর কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশের ঘটনাটি তদন্ত করছেন। তবে আসামিরা আইনের প্রতি শ্রদ্ধা না জানিয়ে উক্ত ফ্লাটে তাদের সন্ত্রাসীদের দিয়ে তাদের মালামাল উঠাচ্ছে এবং এস এইচ বিল্ডার্স এর মালিকের মালামাল লুটপাট করছে ও জোরপূর্বক তাদের কর্মকান্ড চালাচ্ছে।
অভিযোগে রফিকুল ইসলাম হীরক জানান, তিনি শহরের পানি উন্নয়ন বোর্ডের সামনের এলাকায় নিজ অর্থায়নে একটি আটতলা ভবন নির্মাণ করেন। ওই ভবনের ষষ্ঠ তলায় তার নিজস্ব ফ্ল্যাট রয়েছে। গত ১১ সেপ্টেম্বর একই এলাকার তাসলিমা হাসান, তার ছেলে মেহরব, ফেন্সি হাসান ও জিসান ওই ফ্ল্যাটের তালা ভেঙে দখল করে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এর আগে গত ৪ মে একই চক্র ওই ফ্ল্যাটে হামলা চালিয়ে ভাঙচুর করে বলে দাবি করেন হীরক। বর্তমানে তারা ফ্ল্যাটটি দখল করে রেখেছে এবং হীরক ও তাঁর মা দিলারা ইসলামকে হত্যার হুমকিও দিচ্ছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
রফিকুল ইসলাম হীরক থানায় দায়ের করা লিখিত অভিযোগে নিজের ও মায়ের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
কোতোয়ালি মডেল থানার তদন্ত অফিসার এসআই ইলিয়াস হোসেন, অভিযোগটি তদন্তাধীন রয়েছে। বিষয়টির সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট