বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

আবারো আলোচনায় যশোরের চিহ্নিত মাদক ব্যবসায়ী মিজানুর রহমান ও তার দুই স্ত্রী

  • প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে
নিজেস্ব প্রতিনিধি: সরকারের মাদকবিরোধী নানা কর্মসূচি চলমান থাকলেও যশোরে থামছে না মাদকের দৌরাত্ম্য। বিশেষ করে শহরতলীর শেখহাটি হাইকোর্ট মোড় এলাকাটি এখন মাদক ব্যবসার আঁতুরঘর হিসেবে পরিচিতি পেয়েছে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ইয়াবা, ফেনসিডিল ও গাঁজাসহ নানা ধরনের মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন কুখ্যাত মাদক ব্যবসায়ী মিজানুর রহমান (৫১)।
স্থানীয়দের দাবি, মিজানুরের পাশাপাশি তার দুই স্ত্রীও এই অবৈধ ব্যবসায় সরাসরি জড়িত। এর আগে গত ২৬ জানুয়ারি, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের যৌথ অভিযানে শেখহাটি হাইকোর্ট মোড় এলাকার আব্দুল খালেকের বাড়িতে অভিযান চালানো হয়। ওই বাড়ির ভাড়াটিয়া মিজানুর রহমান ও তার স্ত্রী তহমিনা ইয়াসমিন (৩৩)-এর ঘর তল্লাশি করে ১১৮ বোতল ফেনসিডিল ও দুটি পাসপোর্ট জব্দ করা হয়। এ সময় দুজনকেই আটক করে আইনি ব্যবস্থা নেওয়া হয়।
পরে জামিনে মুক্তি পেয়ে মিজানুর ও তার স্ত্রী পুনরায় একই কর্মকাণ্ডে লিপ্ত হন বলে এলাকাবাসীর অভিযোগ। তারা জানান, প্রভাব খাটিয়ে মিজানুর দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন, যার ফলে যুব সমাজ ধ্বংসের পথে এবং এলাকার ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে।
জানা গেছে, মিজানুর রহমানের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়াও উপ-পরিদর্শক সাইদুর রহমান বাদী হয়ে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews