বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

যশোর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় নাগরিকের লাশ বাংলাদেশি স্বজনদের দেখানো

  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

শার্শা প্রতিনিধি: যশোরের শার্শা সীমান্তে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় নাগরিক জব্বার মন্ডল (৭৫)–এর লাশ বাংলাদেশি স্বজনদের দেখানো হয়েছে। বুধবার (০১ অক্টোবর ২০২৫) বিকেল ২টা ২৫ মিনিটে সীমান্ত মেইন পিলার ২৫/৬-এস এর কাছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) ও ভারতের ৬৭ বিএসএফ ব্যাটালিয়নের তত্ত্বাবধানে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজিবি সূত্রে জানা যায়, ভারতের উত্তর ২৪ পরগণা জেলার বাগদা থানার বাশঘাটা গ্রামের বাসিন্দা জব্বার মন্ডল বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) মৃত্যুবরণ করেন। মৃত্যুর খবর পেয়ে বাংলাদেশে অবস্থানরত তার স্বজনরা লাশ দেখার আবেদন করেন। বিষয়টি বিএসএফের মাধ্যমে বিজিবির কাছে পৌঁছালে পতাকা বৈঠকের আয়োজন করা হয়।

পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি স্বজনদের জব্বার মন্ডলের লাশ দেখানো হয়। পরে মরদেহ ভারতে নিয়ে যাওয়া হয় দাফনের জন্য। স্বজনরা মরদেহ দেখে নিজ নিজ বাড়িতে ফিরে যান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews