1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের ছুটিতে যশোরে চুরির শঙ্কা,পুলিশের জরুরি সতর্কতা জারি ডুমুরিয়ায় ‌সাংবাদিক সহ কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ যশোরে শ্যালিকার ধর্ষণ মামলা, সাংবাদিকদের দুষছেন চিকিৎসক দুলাভাই শার্শায় খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন ডুমুরিয়া ফাউন্ডেশনের সৌজন্য ইফতার মাহফিল এতিম শিশুদের নতুন পোষাক ও দুস্থদের মাঝে খাদ্য উপহার দিলো শিশু তাহমিদ ফাউন্ডেশন যশোরে চিকিৎসকের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ যশোরে কচুয়ায় “ঘোপ যুব সমাজের “উদ্দোগে ৫০০ মানুষদের মাঝে ইফতার বিতরন যশোর জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন মসজিদের ফ্যান চালানো নিয়ে সংঘর্ষ, কেশবপুরে আহত ৮

যশোরে দুর্গাপূজায় শুভেচ্ছা বিনিময়ে অনিন্দ্য ইসলাম অমিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে
যশোর অফিস : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত শারদীয় দুর্গোৎসব উপলক্ষে যশোরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। বুধবার (১অক্টোবর) তিনি সদর উপজেলার লেবুতলা, ইছালি, ফতেপুর, নরেন্দ্রপুর, রামনগর, চাঁচড়া ও আরবপুর ইউনিয়নের মন্দিরে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘আমরা সবাই বাংলাদেশী। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সমান অধিকারভোগী। কাউকে দুর্বল ভাবার সুযোগ নেই। বিএনপি সর্বদা জনগণের পাশে আছে, এটা নিছক রাজনৈতিক বুলি নয়।’ তিনি আরও বলেন, ‘বিএনপির একজন কর্মী থাকা পর্যন্ত কেউ সনাতন ধর্মাবলম্বীদের আঘাত করার সাহস পাবে না। দুর্গোৎসব নির্বিঘ্ন ও আনন্দঘন পরিবেশে শেষ করতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন।’
শুভেচ্ছা বিনিময়ের সময় মন্দির কমিটির নেতারা অনিন্দ্য ইসলাম অমিতকে ফুল দিয়ে বরণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য কাজী আজম, সদর উপজেলা বিএনপির সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, জেলা যুবদলের সদস্যসচিব আনসারুল হক রানা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্যসচিব নির্মল কুমার বিট, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট