1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মনিরামপুর প্রেসক্লাবে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত যশোর-৫ মণিরামপুর আসনে প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হকের মণিরামপুরের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ আগামীতে সরকার গঠন করে মেজর জিয়ার মতোই উলসি খাল খনন করা হবে – তারেক রহমান “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন তারেক রহমানের যশোর সমাবেশে তিন স্তরের কঠোর নিরাপত্তা: পুলিশ সুপার ঢাকায় কারাতে কোচেস কোর্স পরীক্ষা অনুষ্ঠিত হয় নাচে- গানে উৎসবমুখর ছিল অনুষ্ঠানটি যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক আনন্দ আয়োজন মিলন মেলায় পরিণত শার্শার গোগা ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর প্রেসক্লাবে জাসদ কেন্দ্র কমিটির সদস্য অ্যাডভোকেট অশোক কুমার রায়ের প্রয়ানে শোকসভা অনুষ্ঠিত যশোর-৩ অসনে বিএনপি প্রার্থীর উদ্যোগে ভোটার স্লিপ পৌঁছে দিতে ওয়েবসাইট ও অ্যাপ চালু

কেশবপুরে দুর্গাপূজার মন্ডপ পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে শারদীয় দুর্গাপূজার নবমীতে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি। বুধবার দুপুরে তিনি পৌর এলাকার ত্রিপল্লী সার্বজনীন দুর্গাপূজা মন্দির, কেশবপুর সার্বজনীন শ্রী শ্রী হরিতলা মন্দির, শ্রীগঞ্জ কালিতলা মন্দির ও কেন্দ্রীয় কালিবাড়ি মন্দির পরিদর্শন করেন।

পূজামন্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব হলো দুর্গাপূজা। যা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। পূজা উপলক্ষে আপনাদের উষ্ণ অভিনন্দন জানাই। আমরা যেন পারস্পরিক শ্রদ্ধার সাথে বসবাস করতে পারি। যত ধরনের সহায়তা দরকার, সেটি করা হবে’।
পরিদর্শনকালে বিশেষ অতিথির বক্তব্য দেন, খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক ও কেন্দ্রীয় বিএনপির সহধর্ম বিষয়ক সম্পাদক ল অমলেন্দু দাস অপু। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলা প্রশাসক আজহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহান, কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন, সহকারী পুলিশ সুপার ইমদাদুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ ও কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট