বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শার্শায় নিখোঁজ যুবক ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দূর্বাডাঙ্গায় পুলিশের কঠোর বার্তা গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ২৪ ঘণ্টা সাইবার নজরদারি খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন — মজ্ঞু বাঁকড়া বাজারে যানজট, সড়কের অর্ধেক দখলে থাকে যানবাহন কেশবপুরের পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল পুলিশের হাতে আটক। আবারও বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী অবৈধ ড্রেজার উচ্ছেদ ও কারাদণ্ড: নগরকান্দায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসনঃ যশোরে ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

যশোরে হেরোইন মামলায় দুইজনের যাবজ্জীবন

  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে
যশোর অফিস: যশোরের শার্শার পান্তাপাড়া গ্রাম থেকে হেরোইনসহ আটক দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত–৬-এর বিচারক মোসা. রেহেনা আক্তার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি দুজন আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন বেনাপোলের দিঘীরপাড় গ্রামের শফিকুল ইসলামের ছেলে ইয়াসিন ও একই গ্রামের হোসেন আলীর ছেলে সোহাগ।
মামলার নথি অনুযায়ী, ২০১৮ সালের ২৪ জুলাই ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে ইয়াসিন ও সোহাগকে আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে ৬০০ গ্রাম হেরোইন উদ্ধার হয়, যার বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা। এ ঘটনায় শার্শা থানায় মামলা হয় এবং তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।
সংশ্লিষ্ট আদালতের এপিপি কাজী সেলিম রেজা ময়না রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews