1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের ছুটিতে যশোরে চুরির শঙ্কা,পুলিশের জরুরি সতর্কতা জারি ডুমুরিয়ায় ‌সাংবাদিক সহ কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ যশোরে শ্যালিকার ধর্ষণ মামলা, সাংবাদিকদের দুষছেন চিকিৎসক দুলাভাই শার্শায় খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন ডুমুরিয়া ফাউন্ডেশনের সৌজন্য ইফতার মাহফিল এতিম শিশুদের নতুন পোষাক ও দুস্থদের মাঝে খাদ্য উপহার দিলো শিশু তাহমিদ ফাউন্ডেশন যশোরে চিকিৎসকের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ যশোরে কচুয়ায় “ঘোপ যুব সমাজের “উদ্দোগে ৫০০ মানুষদের মাঝে ইফতার বিতরন যশোর জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন মসজিদের ফ্যান চালানো নিয়ে সংঘর্ষ, কেশবপুরে আহত ৮

যশোরে আলোচিত হাজী সুমনের পিতা-মাতার বিরুদ্ধে জবরদস্তি জমি দখলের অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে
যশোর অফিস: যশোর পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা মো. আলমগীর কবির সুমন ওরফে হাজী সুমনের পিতা-মাতা আব্দুল খালেক ও সালেহা খাতুনের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে।
অভিযোগে জানা যায়, যশোর কালেক্টর স্কুল অ্যান্ড কলেজের সামনে ৮১ নং বেজপাড়া মৌজার ৯২ দাগের ২৩.৫০ শতক জমি দীর্ঘদিন ধরে পৈত্রিক সূত্রে ভোগদখলে ছিলেন শেখ আবুল আছাদ। তিনি ৬ ছেলে ও ৬ মেয়েসহ পরিবার নিয়ে সেখানে বসবাস করছিলেন। পরবর্তীতে বাণিজ্যিকভাবে বহুতল ভবন নির্মাণের লক্ষ্যে ২০২১ সালের ২৪ জানুয়ারিতে নয়তলা বিল্ডিং নির্মাণের লক্ষ্য আবুল আছাদ জমিটির কাজে হাজী আব্দুল খালেকের সাথে চুক্তি করেন।
চুক্তি অনুযায়ী আব্দুল খালেক নির্মাণ ব্যয়ভার বহন করবেন বলে উল্লেখ থাকলেও অভিযোগকারীর দাবি, নির্মাণকাজ শুরুর পর গত ২৩ সেপ্টেম্বর হঠাৎ হাজী আব্দুল খালেক, তার স্ত্রী সালেহা খাতুন ও ছেলে হাজী সুমন সাঙ্গোপাঙ্গ নিয়ে আবুল আছাদকে পরিবারসহ জোরপূর্বক বাড়ি থেকে তুলে নিয়ে যান। এ সময় প্রাণনাশের হুমকির মুখে ১১.৭৫ শতক জমি জোরপূর্বক সালেহা খাতুনের নামে লিখিয়ে নেন বলে অভিযোগ ভুক্তভোগীদের।
আবুল আছাদ বলেন, “আমাকে জোর করে জমি লিখিয়ে নেয়া হয়েছে। এখনো বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দিয়ে আসছে হাজী সুমন ও তার সহযোগীরা। আমরা ভয়-ভীতির মধ্যে মানবেতর জীবন যাপন করছি।”
আবুল আছাদের মেয়ে শিউলি বেগম বলেন, “আমাদের বৃদ্ধ বাবা অসুস্থ ও চলাফেরায় অক্ষম। আমরা ছয় ভাই ও ছয় বোন সবসময় নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ব্যাপারে পুলিশ প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।”
উক্ত ঘটনা যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান বলেন, “বিষয়টি সম্পর্কে আমি জেনেছি তাদেরকে জমি-জমা সংক্রান্ত বিষয় আদালতে মামলা করার পরামর্শ দিয়েছি।
এ বিষয়ে গত বৃহস্পতিবার যশোর আমলি আদালতে আবুল আছাদ বাদী হয়ে সালেহা খাতুন ও তার স্বামী আলহাজ্ব আব্দুল খালেকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নম্বর
সি,এস -২১০/২৫,তাং২৫/৯/২৫।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট