1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মনিরামপুর প্রেসক্লাবে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত যশোর-৫ মণিরামপুর আসনে প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হকের মণিরামপুরের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ আগামীতে সরকার গঠন করে মেজর জিয়ার মতোই উলসি খাল খনন করা হবে – তারেক রহমান “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন তারেক রহমানের যশোর সমাবেশে তিন স্তরের কঠোর নিরাপত্তা: পুলিশ সুপার ঢাকায় কারাতে কোচেস কোর্স পরীক্ষা অনুষ্ঠিত হয় নাচে- গানে উৎসবমুখর ছিল অনুষ্ঠানটি যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক আনন্দ আয়োজন মিলন মেলায় পরিণত শার্শার গোগা ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর প্রেসক্লাবে জাসদ কেন্দ্র কমিটির সদস্য অ্যাডভোকেট অশোক কুমার রায়ের প্রয়ানে শোকসভা অনুষ্ঠিত যশোর-৩ অসনে বিএনপি প্রার্থীর উদ্যোগে ভোটার স্লিপ পৌঁছে দিতে ওয়েবসাইট ও অ্যাপ চালু

যশোরের সাংবাদিক মনির বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে
যশোর অফিস : যশোরের শার্শার সাংবাদিক মনিরুল ইসলাম মনির বিরুদ্ধে দায়ের করা মিথ্যা, হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন হয়েছে। লোকসমাজের মফস্বল সাংবাদিক ফোরামের উদ্যোগে আজ সোমবার সকাল ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপী মানববন্ধনে মফস্বল সাংবাদিক ফোরামের সদস্য ছাড়াও সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্যসহ যশোরে কর্মরত শতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।
মানববন্ধন থেকে জানানো হয়, সাংবাদিক মনিরুজ্জামান মনি দুই যুগেরও বেশি সময় ধরে সাংবাদিকতা করছেন। তিনি যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজ ও জাতীয় দৈনিক দিনকাল পত্রিকায় শার্শা উপজেলা প্রতিনিধি হিসাবে কর্মরত আছেন। একটি চক্র তার সুনাম নষ্ট করতে গত ২৪ সেপ্টেম্বর এক স্কুল ছাত্রকে নির্যাতনের অভিযোগে তার পরিবারকে দিয়ে মিথ্যা, হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করেছে। পুলিশ কোন প্রকার তদন্ত ছাড়া মামলা গ্রহণ ও সাংবাদিক মনিরুজ্জামানকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে। এমনকি পুলিশ তার বাড়িতে গিয়ে ভাংচুর চালিয়েছে। এ ঘটনায় সাংবাদিক সমাজ ক্ষুব্ধ। অবিলম্বে সাংবাদিক মনির বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও তার নিঃস্বার্থ মুক্তির দাবি জানানো হয় মানববন্ধন থেকে। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতৃবৃন্দ।
মানববন্ধনে প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান,জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু, সাংবাদিক ফোরামের সভাপতি মজনুর রহমান ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মল্লিক বক্তব্য রাখেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট