বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

খাগড়াছড়িতে সহিংসতার প্রতিবাদে যশোরে মানববন্ধন

  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৬৮ বার পড়া হয়েছে
যশোর অফিস : খাগড়াছড়িতে অবরোধ কর্মসূচিতে হামলা, অগ্নিসংযোগ ও সহিংসতার প্রতিবাদে যশোরে মানববন্ধন হয়েছে। আজ সোমবার বিকালে প্রেসক্লাব যশোরের সামনে বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এতে সংহতি প্রকাশ করে জেলার সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনের নেতাকর্মীরা অংশ নেয়।
এসময় বক্তারা বলেন, ধর্ষণের বিচারের দাবিতে বিগত কয়েকদিন থেকে তারা শান্তিপূর্ণ আন্দোলন করে আসছেন। কিন্তু সরকার থেকে কোনো সাড়া পাননি। তার পরিবর্তে শান্তিপূর্ণ অবরোধে আদিবাসীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। অথচ সরকার নীরব ভূমিকা পালন করেছে। ধর্ষণের মতো মানবিক ইস্যুকে ঢাল হিসেবে ব্যবহার করে পার্বত্য এলকায় সেনাবাহিনীবিরোধী প্রচারণা চালানো হচ্ছে। খাগড়াছড়ির গুইমারাতে সেনাবাহিনীর ওপর হামলা করা হয়েছে। লাশবাহী অ্যাম্বুলেন্সে ও ধর্মীয় উপাসনালয়ে হামলা করা হয়েছে। নিরীহ গ্রামবাসীর ওপর গুলি চালানো হয়েছে। এগুলো সুপরিকল্পিত ষড়যন্ত্র ও সাম্প্রদায়িক দাঙ্গা উসকে দেওয়ার নকশা।
মানববন্ধন থেকে বক্তারা খাগড়াছড়িতে ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানান । একইসাথে পাহাড়ের সব সন্ত্রাসী গোষ্ঠীকে নিষিদ্ধের দাবি করেন তারা।
মানববন্ধনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি যশোরের সভাপতি আবু হাসানের সভাপতিত্বে কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সদস্য জিল্লুর রহমান ভিটু, বিপ্লবী কমিউনিস্ট পার্টির জেলা সম্পাদক তসলিম উর রহমান, সিবিপি যশোরের সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু, বাসস নেতা আলাউদ্দিন, সাংস্কৃতিক কর্মী নওরোজ আলম খান চপল, রিয়াদুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের সাবেক আহ্বায়ক রাশেদ খান বক্তব্য রাখেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews