বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

শার্শায় সাংবাদিক মনির মুক্তির দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেপ্তার বেনাপোল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক লোকসমাজের প্রতিনিধি মনিরুল ইসলাম মনির মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (২৮ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টা ২০ মিনিট থেকে দুপুর ১২টা ২৫ মিনিট পর্যন্ত শার্শা উপজেলা পরিষদের সামনে শার্শা উপজেলা সাংবাদিক সমাজের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান।

মানববন্ধনে বক্তারা বলেন, ষড়যন্ত্রমূলকভাবে দায়েরকৃত মামলায় মনিরুল ইসলাম মনিকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। প্রকৃত ঘটনা আড়াল করে সাজানো অভিযোগকে মামলায় রূপ দেওয়া হয়েছে। তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও সাংবাদিক মনির নিঃশর্ত মুক্তির দাবি জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বেনাপোল প্রেসক্লাবের সভাপতি বকুল মাহবুব, শার্শা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহীন রহমানসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মী।

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর শার্শার উলাশী ইউনিয়নের গিলাপোল গ্রামের এক নারী তার ছেলেকে বলৎকারের অভিযোগ এনে থানায় অভিযোগ দায়ের করেন। পরে শার্শা থানা পুলিশ অভিযোগটি মামলা হিসেবে রুজু করে তদন্ত ছাড়াই সাংবাদিক মনিরুল ইসলাম মনিকে আটক করে জেলহাজতে প্রেরণ করে। এ ঘটনায় সাংবাদিকরা প্রতিবাদ জানিয়ে মনিরের মুক্তি দাবি করছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews