বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

যশোরে পুলিশের অধস্তন কর্মকর্তাদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৮ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক; যশোর : বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের ২০২৫ সালের বিভাগীয় পদোন্নতির বহুনির্বাচনি (MCQ) পরীক্ষা যশোরে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) যশোরের ড. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষায় যশোর, মাগুরা, নড়াইল, ঝিনাইদহ জেলা ও ঝিনাইদহ ইন-সার্ভিস থেকে আগত পরীক্ষার্থীরা অংশ নেন। সকাল ১০টায় এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) এবং বিকাল ৩টায় কনস্টেবল/নায়েক হতে এএসআই (নিরস্ত্র) পদে বিভাগীয় এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
যশোর কেন্দ্রের পরীক্ষা পরিচালনা করেন খুলনা পুলিশ রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস) ও পরীক্ষা গ্রহণ সাব-কমিটির সভাপতি শেখ জয়নুদ্দীন। পরীক্ষা শেষে তিনি সকল ইনভিজিলেটরকে ধন্যবাদ জানান এবং সফলভাবে পরীক্ষা আয়োজনের জন্য যশোর জেলার পুলিশ সুপার রওনক জাহানকে বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশের খুলনার পিটিসি ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার মো.শফিউর রহমান ও পুলিশ হেডকোয়ার্টার্সের সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার শারমিন আক্তারসহ যশোর পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা সহ অন্যান্যরাসহ যশোর, মাগুরা ঝিনাইদহ ও নড়াইল জেলার বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews