বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

ভেড়ামারায় ডিসির সাথে মতবিনিময় সভা, বাদ দিলেন মূলধারার সাংবাদিকদের

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫২ বার পড়া হয়েছে

মোহন আলী স্টাফ রিপোর্টার কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারার মূলধারার সাংবাদিকদের বাদ দিয়েই নবাগত ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরিফীনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে আমন্ত্রণ জানানো হয়নি ইত্তেফাক, কালবেলা, যুগান্তর, মানবজমিন, ইনকিলাব, সংগ্রাম, প্রতিদিনের সংবাদ,জনবাণী, সমকাল,আমার দেশ, দৈনিক বাংলা, আজকের গোয়েন্দা সংবাদ জাতীয় পত্রিকার প্রতিনিধিদের।

আজ ২৫শে সেপ্টেম্বর (বৃহস্পতিবার) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিনি অডিটোরিয়ামে বেলা ১২ টায় মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

জানা গেছে, উপজেলা প্রশাসন নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মোহাম্মদ আরিফিনের সাথে ভেড়ামারা উপজেলার বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক, শিক্ষকবৃন্দ,সুশীল সমাজ ও স্থানীয় সাংবাদিকদের নিয়ে এক মত বিনিময় সভা আয়োজন করে। উক্ত মতবিনিময় সভায় বরাবরের মতো মূল ধরার সংবাদপত্র ইত্তেফাক,কালবেলা, যুগান্তর, মানবজমিন, ইনকিলাব, সংগ্রাম, প্রতিদিনের সংবাদ,প্রতিদিনের বাংলাদেশ, সমকাল,জনবাণী, আমার দেশ,যায়যায়দিন, দৈনিক বাংলার স্থানীয় প্রতিনিধিদের বাদ রাখে। যা স্থানীয় সংবাদ কর্মীদের মধ্যে হতাশা আর ক্ষোভের সৃষ্টি করে।

ভেড়ামারায় যুগান্তরের সিনিয়র সাংবাদিক রেজাউল করিম বলেন, ৫০ বছর ধরে সাংবাদিকতা করে আসছি। বিগত এক বছরে উপজেলা প্রশাসনের একটাও আমন্ত্রণ পায় নাই। ডিসির সাথে মতবিনিময় সভাতেও আমাদের ডাকা হয় নাই। এটা সাংবাদিক সমাজের লজ্জা।

ভেড়ামারা উপজেলার নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, আমি সব সাংবাদিককে দাওয়াত দিতে বলেছি। বিষয়টি আমি দেখছি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews