বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

কেশবপুরে পানি গরম করা জগে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে বৈদ্যুতিক ওয়াটার হিটার জগে হাত দিয়ে বিদ্যুতায়িত হয়ে সূর্য ঘোষ (৮) নামের এই শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহরের সাহাপাড়া এলাকায় ওই শিশুর বাড়িসংলগ্ন একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

মৃত সূর্য ঘোষ সাহাপাড়া এলাকার সত্যজিৎ ঘোষের ছেলে। সে কেশবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওই স্কুলের প্রধান শিক্ষক ইসমোতারা খাতুন।
এলাকাবাসী জানান, আজ বেলা সাড়ে ১১টার দিকে সূর্য বাড়িসংলগ্ন নিজেদের চায়ের দোকানে ঢোকে। সেখানে চায়ের পানি গরমের জন্য ব্যবহৃত বৈদ্যুতিক ওয়াটার হিটার জগে হাত দিলে বিদ্যুতায়িত হয়ে লুটিয়ে পড়ে সে। পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলমগীর বলেন, মৃত অবস্থায় ওই শিশুকে হাসপাতালে আনা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews