1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মনিরামপুর প্রেসক্লাবে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত যশোর-৫ মণিরামপুর আসনে প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হকের মণিরামপুরের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ আগামীতে সরকার গঠন করে মেজর জিয়ার মতোই উলসি খাল খনন করা হবে – তারেক রহমান “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন তারেক রহমানের যশোর সমাবেশে তিন স্তরের কঠোর নিরাপত্তা: পুলিশ সুপার ঢাকায় কারাতে কোচেস কোর্স পরীক্ষা অনুষ্ঠিত হয় নাচে- গানে উৎসবমুখর ছিল অনুষ্ঠানটি যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক আনন্দ আয়োজন মিলন মেলায় পরিণত শার্শার গোগা ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর প্রেসক্লাবে জাসদ কেন্দ্র কমিটির সদস্য অ্যাডভোকেট অশোক কুমার রায়ের প্রয়ানে শোকসভা অনুষ্ঠিত যশোর-৩ অসনে বিএনপি প্রার্থীর উদ্যোগে ভোটার স্লিপ পৌঁছে দিতে ওয়েবসাইট ও অ্যাপ চালু

ডুমুরিয়ায় উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

মাহতাব হোসেন খুলনা: খুলনার ডুমুরিয়ায় উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর সকাল ১১টায় ডুমুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও ডুমুরিয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত ভবনের দ্বিতীয় তলায় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন, বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব ও ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন, সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার, ইভা মল্লিক,কৃষি সম্প্রসারণ অফিসার, মোঃ হামিদুল ইসলাম, ডুমুরিয়া উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সেটেক্টর মোঃ মনির হোসেন,উপজেলা সমবায় অফিসার, সরদার জাহিদুর রহমান, ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ অফিসার, মোঃ আশরাফুল কবির,বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জহুরুল হক, হুমায়ূন কবির বুলু, বিসিআইসি ও বিএডিসি ডিলারগণসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
গোপন মিটিং থাকায় কোন সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয়নি।
উল্লেখ্য সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে সারের সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা, ডিলারশিপ বাতিলের প্রস্তাব, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই সভার লক্ষ্য হলো কৃষি উপকরণের (সার ও বীজ) সরবরাহ নিশ্চিত করা এবং কৃষকদের স্বার্থ রক্ষা করা।
সভায় সারের বর্তমান সরবরাহ পরিস্থিতি খতিয়ে দেখা হয় এবং কোনো প্রকার ঘাটতি বা অতিরিক্ত সরবরাহ থাকলে তার সমাধানের উপর গুরুত্ব আরোপ করা হয়।
সার পাচার বা কালোবাজারি করার দায়ে দোষী সাব্যস্ত হওয়া ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। যেমন, শাহাপুর বাজারে কালাম নামের একটি এমন একটি ঘটনায় একটি সার ডিলারশিপ বাতিলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
গত সভার সিদ্ধান্তগুলোর বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হয়।
এই কমিটির মূল উদ্দেশ্য হলো কৃষকদের ন্যায্য মূল্যে ও সঠিক সময়ে মানসম্পন্ন সার ও বীজ সরবরাহ নিশ্চিত করা এবং তাদের স্বার্থ রক্ষা করা।
সার ও বীজ সরবরাহে কোনো প্রকার সমস্যা হলে তা দ্রুত সমাধান করা।কৃষি উপকরণের সঠিক ব্যবহার নিশ্চিত করা। কৃষকদের হয়রানি থেকে রক্ষা করা। কৃষি পণ্যের উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট