শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

যশোরে স্কুলছাত্র শিমুল হত্যা মামলায় নতুন মোড়

  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে
যশোর অফিস :যশোরের মণিরামপুরে স্কুলছাত্র শিমুল হত্যা মামলায় নতুন তথ্য বেরিয়ে এসেছে। স্থানীয়দের দাবি, শিমুলের চাচাতো ভাই সবুজের স্ত্রী আসমিরার সঙ্গে শিমুলের পরকীয়া সম্পর্কই হত্যার মূল কারণ হতে পারে। তবে তদন্তকারী কর্মকর্তা এ দিকটি এড়িয়ে গিয়ে নিরীহ কয়েকজনকে আসামি করে চার্জশিট দিয়েছেন।
মামলার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১০ অক্টোবর রাতে অজ্ঞাত কেউ শিমুলকে ফোনে ডেকে নিয়ে যায়। পরদিন সকালে তার গলাকাটা লাশ উদ্ধার হয়। শিমুল স্থানীয় কাশিমপুর বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।
পুলিশের তদন্ত প্রতিবেদনে অসংখ্য গড়মিল পাওয়া গেছে। অনেক সাক্ষীর জবানবন্দি নিজ হাতে লেখা নয়, টাইপ করা। এমনকি শিমুল জীবিত অবস্থায় বিদেশ পাঠানো হয়েছে বলে উল্লেখ থাকলেও, এজাহারে তাকে খুন করা হয়েছে বলা হয়েছে।
স্থানীয়রা অভিযোগ করেছেন, তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল মান্নান উৎকোচ না পেয়ে আব্দুস সামাদ ও তার পরিবারের সদস্যদের মিথ্যা আসামি করেছেন। কিন্তু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার হয়নি এবং প্রকৃত হত্যাকারীদের চিহ্নিত করা যায়নি।
এলাকাবাসীর দাবি, মামলাটি পুনঃতদন্ত করলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews