বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় সিকিউরিটি গার্ড নিহত

  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে
যশোর অফিস : যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় আহসান উল্লাহ (৫২) নামে এক সিকিউরিটি গার্ড নিহত হয়েছেন। রোববার (২১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা মিনি স্টেডিয়ামের সামনে এ ঘটনা ঘটে।
নিহত আহসান উল্লাহ মাটি পুকুর গ্রামের মৃত ইউসুফ মোল্লার ছেলে ও আফিল জুট মিলে কর্মরত ছিলেন। নাভারণ হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান জানান, ডিউটি শেষে বাইসাইকেলে বাড়ি ফেরার পথে একটি মোটরসাইকেল (যশোর-ল-১৩-৮৬৯১) ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনায় মোটরসাইকেল চালক আফ্রিদী (২৮) ও আরোহী মাহমুদুল হাসান (৩০) গুরুতর আহত হন। তাদের যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মোটরসাইকেল ও বাইসাইকেল জব্দ করে থানায় মামলা দেওয়ার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews