1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মনিরামপুর প্রেসক্লাবে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত যশোর-৫ মণিরামপুর আসনে প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হকের মণিরামপুরের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ আগামীতে সরকার গঠন করে মেজর জিয়ার মতোই উলসি খাল খনন করা হবে – তারেক রহমান “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন তারেক রহমানের যশোর সমাবেশে তিন স্তরের কঠোর নিরাপত্তা: পুলিশ সুপার ঢাকায় কারাতে কোচেস কোর্স পরীক্ষা অনুষ্ঠিত হয় নাচে- গানে উৎসবমুখর ছিল অনুষ্ঠানটি যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক আনন্দ আয়োজন মিলন মেলায় পরিণত শার্শার গোগা ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর প্রেসক্লাবে জাসদ কেন্দ্র কমিটির সদস্য অ্যাডভোকেট অশোক কুমার রায়ের প্রয়ানে শোকসভা অনুষ্ঠিত যশোর-৩ অসনে বিএনপি প্রার্থীর উদ্যোগে ভোটার স্লিপ পৌঁছে দিতে ওয়েবসাইট ও অ্যাপ চালু

চৌগাছায় সরকারি গাছ কাটার হিড়িক!

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,চৌগাছা: যশোরের চৌগাছায় এবার সরকারি গাছ কেটে বিক্রি করার হিড়িক পড়েছে।
আজ (২২ সেপ্টেম্বর) স্বরুপদাহ ইউনিয়নের হিজলী গ্রামে র সরকারি জমি থেকে ৪টি মেহগনি গাছ কেটে বিক্রি করা র অভিযোগ উঠেছে।
গাছ ৪টির আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় এলাকাবাসীর পক্ষে মঈন উদ্দীন নামে এক ব্যাক্তি চৌগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, হিজলী গ্রামের তারাচাঁদ ঢালীর ছেলে কামাল হোসেন (৪৮) ও একই গ্রামের মৃত জয়নাল হোসেনের ছেলে জাকির হোসেন (৪৪) হিজলী গ্রামের একটি মাদ্রাসা র সরকারি জমি থেকে ৪টি মেহগনি গাছ কেটে বিক্রি করেছেন।
এ ঘটনায় প্রতিকার চেয়ে এলাকাবাসীর পক্ষে হিজলী গ্রামের মঈন উদ্দীন বাদী হয়ে চৌগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বাদী মঈন উদ্দীন জানান,অভিযুক্তরা বিএনপির নাম খারাপ করতেই নানা অপকর্ম করে চলেছে।
আমরাতাদের বিভিন্ন ভাবে প্রতিহত করতে চেষ্টা করেও ব্যার্থ হচ্ছি। আজ তারা মাদ্রাসার সরকারি গাছ কেটে বিক্রি করেছে।
গাছ ৪টির আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা। গাছ বিক্রি করে তারা টাকা পকেটস্থ করেছেন। বিষয়টি জানতে পেরে এলাকাবাসীর পক্ষে আমি বাদী হয়ে চৌগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। বিকেলে পুলিশ এসে ছিলো। গাছ ৪টি সেখানেই পড়ে রয়েছে।
অভিযুক্ত কামাল হোসেন জানান,আমরা মাদ্রাসার উন্নয় নের জন্য এ গাছ ৪টি কেটে ১ লাখ ৭০ হাজার টাকায় বিক্রি করেছি।
এক প্রশ্নে জবাবে তিনি বলেন, আমরা এ মাদ্রাসার কমিটি গঠন করার জন্য কয়েকবার গ্রামের লোকজন ডেকেছি।
আজ পর্যন্ত কমিটি গঠন করা সম্ভব হয়নি। প্রশাসনের অনুমতি ছাড়া কিভাবে গাছ বিক্রি করলেন এ প্রশ্নের জবাবে তিনি বলেন,আমরা বিএনপি করি হাফিজিয়া মাদ্রাসার জন্য গাছ ৪টি নওদা পাড়ার বাছের নামক এক কাটের ব্যাপারীর নিকট ১ লাখ ৭০ হাজার টাকায় বিক্রয় করেছি।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌগাছা থানার ওসি আনো য়ার হোসেন বলেন,এ অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাটা সরকারি গাছ গুলি পুলিশ হেফাজতে নিয়েছি। পরব র্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তাসমিন জাহান, বলেন বিষয়টি আমি জেনেছি অভিযোগের প্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট