রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় মন্ত্রী নিতাই রায় চৌধুরীর ব্যস্ত দিন: কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়নের নানা উদ্যোগ কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার বারবার নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী সাইয়েদা আক্তার পার্পিয়া, ফের নির্বাচনী মাঠে মহেশপুর থানার বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার শার্শায় জাতীয় পার্টির কর্মী সভা অনুষ্ঠিত কেশবপুরে সব বিষয়ে এ প্লাস পাওয়া ছাত্র ইয়ামিনের ৭ বিষয়ে ফেল, বিস্মিত পরিবার কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে গর্তের খানাখন্দ: জনদুর্ভোগ চরমে, বেহাল দশা ডুমুরিয়া থেকে চুকনগর কালীগঞ্জের কাশিপুর বেদে পল্লি: সংঘাত নয়, শান্তি ও ঐক্যবদ্ধ বসবাসের আবেদন পদকপ্রাপ্ত গুণীজন মুহম্মদ শফি”যশোরে দ্যোতনা সাহিত্য পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

যশোরে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার, ৯০ দিনের কারাদণ্ড

  • প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি: যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) কোতয়ালী মডেল থানাধীন নীলগঞ্জ সাহাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত যুবক হলেন—মোঃ শাহীন হোসেন বিদুল (২১), পিতা শহিদুল ইসলাম, মাতা রিজিয়া পারভীন, সাং-নীলগঞ্জ সাহাপাড়া, কোতয়ালী মডেল থানা, যশোর।

অভিযান শেষে উপপরিদর্শক মোছাঃ রাফিজা খাতুনের প্রসিকিউশনে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আসিফ উদ্দীন মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় আদালত আসামি শাহীন হোসেনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৯০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews