রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ফরিদপুরের ভাঙ্গায় প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়াচ্ছে একটি প্রাথমিক বিদ্যালয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ভাঙ্গায় আলোচনা সভা, ঐক্য ও গণতন্ত্র রক্ষার আহ্বান মণিরামপুরে অপসাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও লিফলেট বিতরণ যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির নির্বাহী সদস্য মোজাফফার হোসেনকে বিদায় সংবর্ধনা যবিপ্রবিতে নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত যশোর হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ছয় বছরের পথচলায় মানুষের ভালোবাসায় সিক্ত রাতদিন নিউজ, বর্ণাঢ্য আয়োজনে অর্ধযুগ পূর্তি উৎসব জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে, অতিরিক্ত টাকা নেওয়া যাবে না: প্রতিমন্ত্রী অমিত

এনআইডি সংশোধনের আবেদন ৪৫ দিনে নিষ্পত্তির নির্দেশ ইসির

  • প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭৩ বার পড়া হয়েছে

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন সংক্রান্ত যেকোনো ক্যাটাগরির আবেদন ৪৫ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এ সংক্রান্ত নির্দেশনা সম্প্রতি ইসির সংশ্লিষ্ট সকল কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে বলে বাসসকে নিশ্চিত করেছেন ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (পরিচালনা) মো. সাইফুল ইসলাম।

সাইফুল ইসলাম আজ রোববার সন্ধ্যায় বাসসকে বলেন,  এনআইডি সংশোধন সংক্রান্ত যেকোনো ক্যাটাগরির আবেদন ৪৫ দিনের অধিক অনিষ্পন্ন রাখা যাবে না, এ সংক্রান্ত বিষয়ে আমাদের রেজুলেশন হয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য মাঠপর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে। ৪৫ দিনের মধ্যে আবেদন নিষ্পত্তি করতে বলা হলেও আমরা আরো আগেই নিষ্পত্তি করছি। তিনি বলেন, এর সাথে পুরাতন আবেদনও আমাদের অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত নিষ্পত্তি করতে বলা হয়েছে।

চলতি মাসের (সেপ্টেম্বর) মাসিক সমন্বয় সভায় নেওয়া এ সংক্রান্ত সিদ্ধান্ত বাস্তবায়ন করতে বলা হয়েছে।

সমন্বয় সভায় নেওয়া সিদ্ধান্তে বলা হয়েছে, ‘জাতীয় পরিচয়পত্র সংশোধন সংক্রান্ত যেকোনো ক্যাটাগরির আবেদন ৪৫ দিনের অধিক অনিষ্পন্ন রাখা যাবে না। আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে ফরম-২ কে আদর্শ হিসেবে বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত প্রদান করতে হবে।’

ইসি সচিবালয়ের সেপ্টেম্বর মাসের সমন্বয় সভার কার্যবিবরণী থেকে জানা যায়, ১০ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৫৭ লাখ ২৯ হাজার ১৩২টি এনআইডি সংশোধনের আবেদন জমা পড়েছে। এর মধ্যে ৫৬ লাখ ৪১ হাজার ৪৯১টি আবেদন নিষ্পত্তি করা হয়েছে। বর্তমানে নিষ্পত্তির অপেক্ষায় আছে ৮৭ হাজার ৬৪১টি।  এছাড়া এনআইডি সংশোধন আবেদন ৪৫ দিনের মধ্যে নিষ্পত্তি করা এবং আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে ফরম-২ কে আদর্শ হিসেবে বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত দেওয়ার জন্য বলা হয়।

ইসির কর্মকর্তারা জানান, নিষ্পত্তির অপেক্ষায় থাকা আবেদনগুলো দ্রুত নিষ্পত্তি হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews