বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা ভাঙ্গায় গাছের চারা বিতরণ করল সাজেদা ফাউন্ডেশন সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

যশোরে সিসিইউ মনিটর ও ডিফিব্রিলেটর সংযুক্ত : হৃদরোগ চিকিৎসায় নতুন সম্ভাবনা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

যশোর অফিস: যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে যুক্ত হলো চারটি সিসিইউ মনিটর ও ডিফিব্রিলেটর। মঙ্গলবার সকালে যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আবু হাসনাত মো. আহসান হাবিব ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

নতুন যন্ত্রপাতি সংযুক্ত হওয়ার ফলে এখন থেকে হৃদরোগীদের হৃদস্পন্দন, রক্তচাপ, রক্তে অক্সিজেনের মাত্রা, শ্বাস-প্রশ্বাসসহ গুরুত্বপূর্ণ শারীরিক তথ্য নিরবচ্ছিন্নভাবে পর্যবেক্ষণ করা যাবে। পাশাপাশি জীবন-হুমকির সম্মুখীন রোগীর হৃদপিণ্ডে বৈদ্যুতিক শক দিয়ে হৃদস্পন্দন স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

২০০৫ সালে প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে এ করোনারি কেয়ার ইউনিট নির্মাণ করা হয় এবং ২০০৬ সালের ১২ অক্টোবর এর উদ্বোধন করা হয়। তবে জনবল ও যন্ত্রপাতির ঘাটতির কারণে এ ইউনিট পূর্ণ সক্ষমতায় সেবা দিতে পারেনি। ধাপে ধাপে নতুন যন্ত্র সংযোজনের মাধ্যমে এবার হৃদরোগ চিকিৎসায় আরও একধাপ এগিয়ে গেল প্রতিষ্ঠানটি।

দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. হাসানুজ্জামান বলেন, “সিসিইউ মনিটর ও ডিফিব্রিলেটর যুক্ত হওয়ায় হৃদরোগ চিকিৎসায় গুরুত্বপূর্ণ সাফল্য এসেছে।”

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. হিমাদ্রী শেখর, কার্ডিওলজি বিভাগের প্রধান ডা. গোলাম মাহফুজ রাব্বানী, সিনিয়র কনসালট্যান্ট ডা. তৌহিদুল ইসলাম, আরএমও ডা. হাবিবা সিদ্দিকা ফোয়ারা প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews