রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপিত রাজাহাট-চুকনগর ৩৮ কিলোমিটার সড়কে স্বস্তি, সংস্কারে ফিরেছে নির্বিঘ্ন চলাচল নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ কেশবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ফরিদপুরের ভাঙ্গায় প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়াচ্ছে একটি প্রাথমিক বিদ্যালয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ভাঙ্গায় আলোচনা সভা, ঐক্য ও গণতন্ত্র রক্ষার আহ্বান মণিরামপুরে অপসাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও লিফলেট বিতরণ যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির নির্বাহী সদস্য মোজাফফার হোসেনকে বিদায় সংবর্ধনা যবিপ্রবিতে নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

যশোরে নার্সেস অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সংবর্ধনা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫০৮ বার পড়া হয়েছে

যশোর অফিস: বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) যশোর শাখার নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তৃতীয় তলার কনফারেন্স রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-সেবা তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) রহিমা বেগম। প্রধান অতিথি ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) ডা. হিমাদ্রি শেখর সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমও ডা. হাবিবা সিদ্দিকা ফোয়ারা, আরএমও (ভারপ্রাপ্ত) ডা. আ.ন.ম. বজলুর রশিদ টুলু, নার্সিং ও মিডওয়াইফারি কলেজ যশোরের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আর্জিনা খাতুনসহ নার্সিং কর্মকর্তারা।

বক্তারা বলেন, রোগীদের সেবার মান উন্নয়ন ও হাসপাতালের সার্বিক কার্যক্রম এগিয়ে নিতে নার্সদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারা নতুন কমিটির নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews