1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের ছুটিতে যশোরে চুরির শঙ্কা,পুলিশের জরুরি সতর্কতা জারি ডুমুরিয়ায় ‌সাংবাদিক সহ কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ যশোরে শ্যালিকার ধর্ষণ মামলা, সাংবাদিকদের দুষছেন চিকিৎসক দুলাভাই শার্শায় খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন ডুমুরিয়া ফাউন্ডেশনের সৌজন্য ইফতার মাহফিল এতিম শিশুদের নতুন পোষাক ও দুস্থদের মাঝে খাদ্য উপহার দিলো শিশু তাহমিদ ফাউন্ডেশন যশোরে চিকিৎসকের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ যশোরে কচুয়ায় “ঘোপ যুব সমাজের “উদ্দোগে ৫০০ মানুষদের মাঝে ইফতার বিতরন যশোর জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন মসজিদের ফ্যান চালানো নিয়ে সংঘর্ষ, কেশবপুরে আহত ৮

ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন এক বাংলাদেশি নারী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৮১ বার পড়া হয়েছে

শাহাবুদ্দিন আহামেদ, বেনাপোল:বেনাপোল ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতে অবৈধভাবে বসবাসের দায়ে আটক এক বাংলাদেশি নারীকে দেশে ফিরিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ) বিকেল ৩টা ২০ মিনিটে ভারতীয় কর্তৃপক্ষ মোছাঃ রেশমা খাতুন (২৪)-কে বাংলাদেশে প্রত্যাবর্তন করে। তিনি নড়াইল জেলার কালিয়া থানার সেতল বাতে গ্রামের মোঃ মোস্তফা মোল্লার মেয়ে।

সূত্রে জানা যায়, রেশমা খাতুন পাসপোর্টের মাধ্যমে ২০১৮ সালের ১৫ জানুয়ারি সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর হয়ে ভারতে প্রবেশ করেন। সেখানকার পশ্চিমবঙ্গের বাইকেল্লায় একটি বাসায় গৃহকর্মীর কাজ করার সময় তার পাসপোর্ট হারিয়ে যায়। পরবর্তীতে ভারতীয় পুলিশ তাকে ২০২৩ সালের ১৯ জুলাই আটক করে এবং বাইকেল্লা কারাগারে এক বছর ১১ মাস সাজাভোগ করেন।

কারাভোগ শেষে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। পরে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ আইনি প্রক্রিয়া শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে। থানার পক্ষ থেকে জানানো হয়েছে, আইনি কার্যক্রম শেষে ওই নারীকে যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার-এর নিকট হস্তান্তর করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট