1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের ছুটিতে যশোরে চুরির শঙ্কা,পুলিশের জরুরি সতর্কতা জারি ডুমুরিয়ায় ‌সাংবাদিক সহ কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ যশোরে শ্যালিকার ধর্ষণ মামলা, সাংবাদিকদের দুষছেন চিকিৎসক দুলাভাই শার্শায় খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন ডুমুরিয়া ফাউন্ডেশনের সৌজন্য ইফতার মাহফিল এতিম শিশুদের নতুন পোষাক ও দুস্থদের মাঝে খাদ্য উপহার দিলো শিশু তাহমিদ ফাউন্ডেশন যশোরে চিকিৎসকের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ যশোরে কচুয়ায় “ঘোপ যুব সমাজের “উদ্দোগে ৫০০ মানুষদের মাঝে ইফতার বিতরন যশোর জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন মসজিদের ফ্যান চালানো নিয়ে সংঘর্ষ, কেশবপুরে আহত ৮

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ ৪ জন নিহত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি: যশোরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একজন পুলিশ কর্মকর্তাসহ চারজন নিহত হয়েছেন। রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত বাঘারপাড়া ও ঝিকরগাছায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ১০টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের বাঘারপাড়া উপজেলার ভাঙুড়া বাজার এলাকায় বাঁশবোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে যশোরগামী নড়াইল এক্সপ্রেস পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকের বাঁশ বাসের ভেতরে ঢুকে যায় এবং ঘটনাস্থলেই যশোর সদরের বসুন্দিয়া এলাকার আহমদ আলীর ছেলে বাসচালক আক্তার হোসেন (৩৫),মারা যান। গুরুতর আহত অবস্থায় যশোর শহরতলীর ভেকুটিয়া এলাকার আব্দুল মজিদের ছেলে ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক আবু জাফরকে যশোর সদর হাসপাতালে এবং নড়াইলের লোহাগড়া থানাধীন লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের এসআই নিক্কন আঢ্যকে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন,“দাঁড়িয়ে থাকা বাঁশবোঝাই ট্রাকে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
অন্যদিকে, সোমবার ভোর ৫টার দিকে ঝিকরগাছা উপজেলার পারবাজার এলাকায় যশোর-ন (১১-০৩৯৪) নম্বরের একটি মিনি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা শামীম এন্টারপ্রাইজ পরিবহনের ঢাকা মেট্রো-ব (১২-৩৬৯৩) নম্বরের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন পিকআপচালক রুহুল কুদ্দুস (৩৮)। রুহুল কুদ্দুস যশোরের ঝিকরগাছা উপজেলার বাকড়া গ্রামের মৃত নেছার আলীর ছেলে। দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে যায়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট