শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

শার্শায় গবাদি পশুর এলএসডি রোগের বিনামুল্যে ভ্যাকসিনেশন ক্যাম্পইন অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৩৯ বার পড়া হয়েছে

শাহাবুদ্দিন আহামেদ, বেনাপোল : যশোরের শার্শায় গবাদি পশুর এলএসডি রোগের বিনামুল্যে ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টার সময় শার্শা উপজেলার লাউতাড়া প্রাইমারী স্কুল মাঠে এ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন’র উদ্বোধন করেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডাঃ কাজী নাজিব হাসান।

এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা প্রাণী সম্পদ অফিসার তপু কুমার শাহা, ডাক্তার রুবাইয়াত ফেরদৌস, সাংবাদিক মনিরুল ইসলাম মনি, লাউতাড়া সরকারী প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক ইকরামুজ্জামান খান বিপ্লব , প্রভাষক অজিহার রহমান, লাউতাড়া হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের সভাপতি বিল্লাল হোসেন, শার্শা উপজেলা প্রাণী সম্পদ অফিসের আনিছুর রহমান, শাহ পরান, হাসানুল বারী শাহীন, মোঃ রমজান আলী প্রমুখ। শার্শা উপজেলা প্রশাসনের অর্থায়নে ও শার্শা উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের বাস্তবায়নে ভ্যাকসিনেশন ক্যাম্পইন অনুষ্ঠানে উলাশী ইউনিয়নের লাউতালা গ্রামে ও বাগআঁচড়া ইউনিয়নের সাতমাইল গ্রামে প্রায় ৩৩০টি গরুর বাছুরকে এলএসডি রোগের বিনামুল্যে ভ্যাকসিনেশন প্রদান করা হয়।

এ ব্যাপারে জানতে চাইলে শার্শা উপজেলা প্রাণী সম্পদ অফিসার তপু কুমার সাহা জানান, প্রতিবছর শার্শা উপজেলার বিভিন্ন এলাকায় লাম্পিস্কিন ডিজিস (চামড়ার উপরে পক্স) রোগে অনেক গরু ও গরুর বাছুর মারা যায়। তিনি বলেন মারাত্বক এ রোগে গরুর বাছুর খুবই ঝুকিপূর্ণ। এ জন্য শার্শা উপজেলা প্রশাসনের অর্থায়নে ও প্রাণী সম্পদ অধিদপ্তরের বাস্তবায়নে শার্শার লাউতাড়া ও সাতমাইল গ্রামে প্রাথমিক ভাবে ৩৩০টি গরুর বাছুরকে এলএসডি রোগের বিনামুল্যে ভ্যাকসিনেশন করা হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডাক্তার কাজী নাজিব হাসান বলেন, গবাদি পশুর এলএসডি রোগ খুবই মারাত্বক ও ঝুকিপূর্ণ।

এ রোগে প্রতি বছর অনেক গবাদি পশু মারা যায়। সে জন্য গবাদি পশুর মৃত্যুরোধ করতে এলএসডি রোগের বিনামুল্যে ভ্যাকসিনেশন পর্যায় ক্রমে শার্শা উপজেলা বিভিন্ন ইউনিয়নে দেওয়া হবে বলে জানান তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews