বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শায় নিখোঁজ যুবক ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দূর্বাডাঙ্গায় পুলিশের কঠোর বার্তা গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ২৪ ঘণ্টা সাইবার নজরদারি খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন — মজ্ঞু বাঁকড়া বাজারে যানজট, সড়কের অর্ধেক দখলে থাকে যানবাহন কেশবপুরের পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল পুলিশের হাতে আটক। আবারও বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী অবৈধ ড্রেজার উচ্ছেদ ও কারাদণ্ড: নগরকান্দায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসনঃ যশোরে ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

বেনাপোল থেকে ছাত্রদল নেতার মোটরসাইকেল চুরি

  • প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৮৬ বার পড়া হয়েছে

শাহাবুদ্দিন আহামেদ,বেনাপোল : বেনাপোলের প্রানকেন্দ্র দুর্গাপুর রাস্তার মোড় থেকে একটি পালসার ডাবল ডিস্ক ১৫০ সিসি যশোর-ল-১৫-১৩৭৫ কালো রংয়ের মোটরসাইকেল চুরি হয়েছে।

এ ব্যাপারে বাদি হয়ে বেনাপোল পোর্ট থানায় অজ্ঞাত নামা চোরদের বিরুদ্ধে অভিযোগ করেছেন গাড়ির মালিক শার্শা উপজেলা ছাত্র দলের সিনিয়ার যুগ্ম আহবায়ক মোহাইমিনুল সাগর।

অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, মোটরসাইকেলটি গত সোমবার (৮ সেপ্টেম্বর) দুর্গাপুর মোড়ে রেখে পাশে আবু মুসার দোকানে সন্ধ্যা ৭ টার সময় বসে আলাপ আলোচনা শেষে ৭.২০ মিটিটের সময় বের হয়ে দেখে তার গাড়ি নাই। তবে সেখানে আরো দুটি মোটরবাইক রাখা ছিল সে গুলো ছিল চুরি হয়নি। মাত্র ২০ মিনিটের ব্যবধানে তার গাড়িটি চুরি হয়ে যায়। আমরা ঘরের মধ্যে ছিলাম সেখানে কোন শব্দ পায়নি। এতে ধারনা করা হচ্ছে গাড়িটি ঠেলে নিয়ে গেছে।

এ বিষয় সাগর বলেন, আমার মোটরবাইক ছাড়াও সেখানে আমরা তিনটি মোটরবাইক রাখি। আমরা ওই ঘর থেকে বের হয়ে দেখি দুইটি গাড়ি আছে আমার পালসার গাড়িটি নাই। অনেক খুজাখুজি করে গাড়ি না পেয়ে অবশেষে থানায় অভিযোগ দায়ের করেছি। তবে গাড়ি চুরির সাথে বেনাপোলে ইমরান নামে একজনকে সন্দেহ করে তার কাছে গেলে সে আমাদের একজন ও তার সাথে থাকা একজনকে ছুরি আঘাত করে পালিয়ে যায়।

ভুক্তভোগিরা বলেন বেনাপোল থেকে একাধিক মোটরসাইকেল চুরি হলেও প্রশাসন এর গাড়ি উদ্ধারের তেমন কোন তৎপরতা নাই।

এ বিষয় বেনাপোল পোর্ট থানা ওসি মো: রাসেল মিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, মোটরবাইক হারানোর একটি অভিযোগ পেয়েছি। গাড়িটি উদ্ধারের জন্য আমরা কাজ করছি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews