বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের উদ্যোগে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বর্ণাঢ্য প্রতিবাদ মিছিল ও পথসভা মণিরামপুরে যুবদলের প্রতিবাদ মিছিল এএসআই নিয়োগে স্বচ্ছতা ও মেধার ওপর জোর, গোপালগঞ্জে পুলিশের ব্রিফিং উপশাখা ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পাঁজিয়া উপশাখা ‎৪৯ বিজিবির অভিযানে ৭ লক্ষ টাকার গাঁজা ও অবৈধ মালামালসহ আটক-২ পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি বেনাপোল ইমিগ্রেশনে ল্যাগেজ বাণিজ্যে: নেপথ্যে কামাল-সাদ্দাম সিন্ডিকেট যশোরে যুবককে মারধর ও বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় থানায় লিখিত অভিযোগ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল থেকে দুইজন আটক ভামিয়া বনবিবিতলা গ্রামের জলাবদ্ধতা নিরসনের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

লোহাগড়ায় গ্রামের পূর্ব শত্রুতায় একজনকে কুপিয়ে জখম

  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

মো: আজিজুর বিশ্বাস, নড়াইল প্রতিনিধি: অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার পার-মল্লিকপুর গ্রামে দীর্ঘদিনের দ্বন্দ্ব ও মামলা-মোকদ্দমার জেরে বিবাদমান দুটি পক্ষের মধ্যে সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ সময় প্রতিপক্ষের হামলায় মিজু কাজী (৩৭) নামে একজন গুরুতর জখম হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের মশিয়ার শেখ ও ইমরুল মোল্যা সমর্থিত ‘ঠাকুর গ্রুপ’ এবং জলিল শেখ, আব্দুল্লাহ শেখ ও আজম মৃধা সমর্থিত ‘মৃধা গ্রুপ’-এর মধ্যে আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে, এর জেরে সোমবার সকালে মৃধা গ্রুপের সমর্থিত সোহেল নামে এক যুবক ঠাকুর গ্রুপ সমর্থিত মোশাররফ কাজীর ছেলে মিজু কাজীকে ইজিবাইক থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে।

উল্লেখ্য, ২০১৬ সালের ১৬ আগস্ট এ দুই পক্ষের সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় নুর ইসলাম মৃধা ও ইকবাল মৃধা নামের দুই গ্রামবাসী নিহত হন। চাঞ্চল্যকর ওই জোড়া খুনের মামলা এখনও আদালতে বিচারাধীন রয়েছে।

বর্তমানে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে স্থানীয়রা জানান।

এর আগে গ্রামে মারামারির ভয়ে দুই পক্ষের লোকজন ঘরবাড়ি থেকে মালামাল সরিয়ে রেখেছেন বলে জানা গেছে।

এবিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শরিফুল ইসলাম বলেন, পার মল্লিকপুর গ্রামে সংঘর্ষের সংবাদ পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এলাকার পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকার পরিবেশ এখন শান্ত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews