1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ১০ মে ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে বারান্দিপাড়ায় ইলেকট্রনিক্স দোকানে দুঃসাহসিক চুরি, সাড়ে ৪ লাখ টাকার মালামাল লুট ফেসবুকে অপপ্রচার চালিয়ে কেশবপুর পৌর বিএনপি নেতার সম্মানহানি – থানায় জিডি চৌগাছায় শারীরিক প্রতিবন্ধীকে হুইলচেয়ার দিল স্বেচ্ছাসেবী সংগঠন ‘চৌগাছা পরিবার’ বেনাপোল দৌলতপুর সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৬০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার দৌলতপুরে ধর্ষণচেষ্টা মামলা ধামা চাপা দেওয়ার নতুন নাটক শার্শায়‘দুর্ধর্ষ ডাকাতি’ নয়,পূর্ব বিরোধ ও পাওনা টাকা নিয়ে সংঘর্ষের অভিযোগ সাংবাদিককে হু’মকি ও চাঁদা দাবির অভিযোগে ডা. রাফসান জানি ও এনসিপি নেতা জিহাদের বিরুদ্ধে মামলা বেনাপোল কাস্টমসের বড় সাফল্য: ৭৩০ কেজি ভারতীয় রুই মাছ আটক, প্রকাশ্যে নিলাম সম্পন্ন যশোরে সৎ মা-ভাইবোনদের বিরুদ্ধে সম্পত্তি আত্মসাৎ ও নির্যাতনের অভিযোগে আদালতে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ যশোরে বিজিবির অভিযানে ৬ কোটি ৫৮ লাখ টাকার স্বর্ণের চালানসহ ৩ পাচারকারী আটক

ভেড়ামারায় খানকা শরীফের আয়োজনে ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

মোহন আলী স্টাফ রিপোর্টার: কুষ্টিয়ার ভেড়ামারার পশ্চিমা উপ-কেন্দ্রীয় খানকা শরীফ এর আয়োজনে গতকাল শনিবার সন্ধ্যায় তরিকায়ে মোজাদ্দেদিয়া দাওয়াতে খলক ইল্লাল্লাহ্ এর পক্ষ থেকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে এক দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত ব্যক্তিরা হলেন, আলহাজ্ব মাওলানা: এবি এম মাজহারুল হক বেলাল, রাজশাহী, কাটাখালী। মোঃ আল জাকারিয়া খান সাহেব, মাওলানা জালাল উদ্দিন। উপজেলা ছাত্রদলের আহবায়ক ও উক্ত খানকা শরীফের খাদেম এসএম রানা। উক্ত আলোচনা সভায় আলহাজ্ব মাওলানা: এবি এম মাজহারুল হক বেলাল বলেন, রসূলের আদর্শে জীবন গড়ে তুলতে। মহান আল্লাহ একক সত্ত্বা। নবীর মহব্বত অন্তরে না থাকলে সেই দিল মূর্দা। আর তাই সঠিক তরিকার সান্নিধ্যে আসলেই ইসলামের পথ দেখায়। আমাদের সঠিকভাবে রাসূলের দেখানো পথে ইসলামের প্রতিটি কর্মকাণ্ডের সাথে চলতে হবে। আমাদের এই তরিকার বায়াত গ্রহণ করে, দিনের পথে চললে আল্লাহ ও আল্লাহর রাসূলকে পাওয়া যায়। মোঃ আল জাকারিয়া খান বলেন, আমরা এখানে যারা বায়াত গ্রহণ করেছি, সবাই আল্লাহ ও আল্লাহর রাসূল প্রেমিক। আল্লাহর প্রেমে আমরা সব সময় মশগুল থাকি। আল্লাহকে পাইবার জন্য আল্লাহর দেখানো পথে চলার চেষ্টা করি। উপজেলা ছাত্রদলের আহবায়ক ও উক্ত খানকা শরীফের খাদেম এসএম রানা বলেন, আমাদের এই তরিকার বায়াত গ্রহণ করলে আমাদের বিশ্বাস, কেউ অন্যায় পথে চলতে পারে না। আমাদের ভেড়ামারাতে আরো কয়েকটি খানকা শরীফ রয়েছে, সব জায়গাতেই আল্লাহ ও আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য মুরিদগণ রাসূলের দেখানো পথে চলার চেষ্টা করি। সঠিক তরিকায় যেনো আমরা থাকতে পারি আল্লাহ আামাদের সকল কে সেই তৌফিক দান করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট