রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপিত রাজাহাট-চুকনগর ৩৮ কিলোমিটার সড়কে স্বস্তি, সংস্কারে ফিরেছে নির্বিঘ্ন চলাচল নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ কেশবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ফরিদপুরের ভাঙ্গায় প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়াচ্ছে একটি প্রাথমিক বিদ্যালয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ভাঙ্গায় আলোচনা সভা, ঐক্য ও গণতন্ত্র রক্ষার আহ্বান মণিরামপুরে অপসাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও লিফলেট বিতরণ যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির নির্বাহী সদস্য মোজাফফার হোসেনকে বিদায় সংবর্ধনা যবিপ্রবিতে নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

চৌগাছায় নাগরিক ঐক্যের নবগঠিত কমিটির সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৮১ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক: যশোরের চৌগাছায় নাগরিক ঐক্যের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে প্রেসক্লাব চৌগাছায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কমিটির ঘোষণা দেন জেলা নেতৃবৃন্দ।

নতুন কমিটিতে জাহিদ হাসানকে আহ্বায়ক এবং বি এম আরিফ হোসেনকে সদস্য সচিব করা হয়েছে। সংবাদ সম্মেলনে জেলা নাগরিক ঐক্যের আহ্বায়ক ফেরদৌস পরশ, সদস্য সচিব মাসুম বিল্লাহ, সদস্য সবুজ হোসেন, শাকিব হোসেন, বাঘারপাড়া উপজেলা আহ্বায়ক শামিম পারভেজসহ নবগঠিত কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় জেলা নেতৃবৃন্দ ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন—শ্যামল কুমার দত্ত, জাহাঙ্গীর আলম, আব্দুর রহমান, নূরুল ইসলাম, সুমির হুসাইন, রাজন হোসেন, আবির হোসেন, সাজ্জাদ হোসেন রনি, দেলোয়ার হোসেন দুলাল, ইমামুল ইসলাম, রুহুল আমিন, দীপা সরকার ও প্রশান্ত কুমার রায়।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, নবগঠিত কমিটিতে মাদক সংশ্লিষ্ট, সন্ত্রাসী চরিত্রের কেউ কিংবা বিগত ‘ফ্যাসিস্ট’ সরকারের সহযোগী কেউ জায়গা পায়নি। ভবিষ্যতে কারও বিরুদ্ধে এমন প্রমাণ পাওয়া গেলে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews