1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
মনিরামপুর প্রেসক্লাবে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত যশোর-৫ মণিরামপুর আসনে প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হকের মণিরামপুরের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ আগামীতে সরকার গঠন করে মেজর জিয়ার মতোই উলসি খাল খনন করা হবে – তারেক রহমান “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন তারেক রহমানের যশোর সমাবেশে তিন স্তরের কঠোর নিরাপত্তা: পুলিশ সুপার ঢাকায় কারাতে কোচেস কোর্স পরীক্ষা অনুষ্ঠিত হয় নাচে- গানে উৎসবমুখর ছিল অনুষ্ঠানটি যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক আনন্দ আয়োজন মিলন মেলায় পরিণত শার্শার গোগা ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর প্রেসক্লাবে জাসদ কেন্দ্র কমিটির সদস্য অ্যাডভোকেট অশোক কুমার রায়ের প্রয়ানে শোকসভা অনুষ্ঠিত যশোর-৩ অসনে বিএনপি প্রার্থীর উদ্যোগে ভোটার স্লিপ পৌঁছে দিতে ওয়েবসাইট ও অ্যাপ চালু

‘যশোর হার্ট ফাউন্ডেশন স্থাপন প্রকল্প’ বিষয়ে মতবিনিময় সভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

অবকাঠামো নির্মাণে জমি বরাদ্দ ও দ্রুত সেবা কার্যক্রম চালুর দাবি

নিজস্ব প্রতিবেদক: দেশের খ্যাতিমান হৃদরোগ চিকিৎসক ডা. এমএ রশীদের নেতৃত্বে যশোরে হার্ট ফাউন্ডেশনের কার্যক্রম এগিয়ে চলেছে। শহরের এমকে রোডস্থ অস্থায়ী কার্যালয়ে কার্যক্রম শুরুর পর এবার অবকাঠামো নির্মাণে সরকারি খাস জমি বরাদ্দের চেষ্টা চলছে। এজন্য যশোর জেলা প্রশাসককে চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। শহরতলীর মালঞ্চীতে থাকা সরকারের খাস জমি বরাদ্দ দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। জেলা প্রশাসক এই চিঠি পাওয়ার পর ‘যশোর হার্ট ফাউন্ডেশন স্থাপন প্রকল্প’ বিষয়ে মতবিনিময় সভা করেছে। শুক্রবার বিকালে জেলা প্রশাসক কার্যালয়ে অমিত্রাক্ষরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নিয়ে দ্রুত এটা বাস্তবায়নে সরকারের সুদৃষ্টি কামনা করেন।
উন্মুক্ত আলোচনায় বক্তারা বলেন, যশোরের পাশ্ববর্তী খুলনা ছাড়া হার্টের রিং স্থাপনের কোন হাসপাতাল নেই। যশোর থেকে খুলনা যেতে দুই থেকে আড়াই ঘণ্টা সময় লাগে। কিন্তু হার্টের গুরুতর সমস্যা দেখা দিলে মাত্র নব্বই মিনিটের মধ্যে রিং স্থাপন করতে হয়। অর্থাৎ খুলনায় যাওয়ারও অনেক সময় সুযোগ থাকে না। তাই যশোরে হার্ট ফাউন্ডেশন হলে ক্যাথ ল্যাব স্থাপন এবং উন্নত চিকিৎসার দ্বার উন্মোচন হবে।
জেলা প্রশাসক আজহারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন যশোর হার্ট ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ডা. এমএ রশীদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর রুহুল আমিন, স্থানীয় সরকার যশোরের উপ-পরিচালক রফিকুল হাসান, রেলওয়ের অবসরপ্রাপ্ত মহাপরিচালক মো. শামসুজ্জামান, যশোর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক হুসাইন শাফায়েত, ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুল সাদিক রাসেল, যশোর জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক আব্দুল লতিফ, যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেসক্লাব যশোরের সাবেক সম্পাদক আহসান কবীর, ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুন জামিল, যশোর হার্ট ফাউন্ডেশনের সহসভাপতি চিন্ময় সাহা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মুস্তাক হোসেন শিম্বা, কোষাধ্যক্ষ ও যশোর আইনজীবী সমিতির সভাপতি আবু মোর্তুজা, প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ডা. ইয়াকুব আলী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ, বিশেষজ্ঞ চিকিৎসক ডা. তৌহিদুর রহমান, পিএসসির সাইক্লোজিস্ট (অবসরপ্রাপ্ত) রওশনারা জামান, ডা. আব্দুর রাজ্জাক কলেজের অধ্যক্ষ জে এম ইকবাল হোসেন, সিনিয়র শিক্ষক আহসান হাবিব পারভেজ, উলাশী সৃজনী সংঘের নির্বাহী পরিচালক আজিজুল হক মনি, গণঅধিকার পরিষদের জেলা সভাপতি আশিকুর রহমান, জেলা মটর পার্টস ব্যবসায়ী সমিতির সভাপতি শাহিনুর রহমান ঠান্ডু, ছাত্র প্রতিনিধি শোয়াইব হোসেন প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট