1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের ছুটিতে যশোরে চুরির শঙ্কা,পুলিশের জরুরি সতর্কতা জারি ডুমুরিয়ায় ‌সাংবাদিক সহ কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ যশোরে শ্যালিকার ধর্ষণ মামলা, সাংবাদিকদের দুষছেন চিকিৎসক দুলাভাই শার্শায় খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন ডুমুরিয়া ফাউন্ডেশনের সৌজন্য ইফতার মাহফিল এতিম শিশুদের নতুন পোষাক ও দুস্থদের মাঝে খাদ্য উপহার দিলো শিশু তাহমিদ ফাউন্ডেশন যশোরে চিকিৎসকের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ যশোরে কচুয়ায় “ঘোপ যুব সমাজের “উদ্দোগে ৫০০ মানুষদের মাঝে ইফতার বিতরন যশোর জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন মসজিদের ফ্যান চালানো নিয়ে সংঘর্ষ, কেশবপুরে আহত ৮

বাঘারপাড়ায় চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা পরিচয়দানকারী যুবকের বিরুদ্ধে হামলা মামলা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে
যশোর অফিস : যশোরের বাঘারপাড়ায় চাঁদা না দেয়ায় মুক্তার হোসেন নামে এক ইজিবাইক স্টাটারির ওপর হামলার অভিযোগ উঠেছে যুবদল নেতা পরিচয়দানকারী তাসকিনের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত আটটার দিকে হাসপাতাল মোড়ে এ ঘটনা ঘটে। আহত মুক্তার ও তার ভাই নুর ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
ভুক্তভোগীর অভিযোগ, তাসকিন দীর্ঘদিন ধরে তার কাছে চাঁদা দাবি করে আসছিলেন। প্রতিবাদ করায় তাসকিন ও সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে মুক্তারের ওপর হামলা চালায়। নুর ইসলাম বাধা দিলে তাকেও আহত করা হয়।
স্থানীয় সূত্র জানায়, তাসকিনের বিরুদ্ধে ধর্ষণ, মাদক ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। মালয়েশিয়া থেকে দেশে ফেরার পর যুবদলের নাম ভাঙিয়ে নানা অপকর্মে জড়িয়ে পড়েছেন তিনি। দলীয় নেতাকর্মীরাও তার আচরণে ক্ষুব্ধ।
তবে তাসকিন পাল্টা অভিযোগ করে জানান, মুক্তারই তার কাছে চাঁদা দাবি করে এবং প্রতিষ্ঠানে হামলা চালায়।
বাঘারপাড়া থানার ওসি তাইজুর রহমান বলেন, অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট