1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে এএসআই থেকে এসআই পদে পদোন্নতি, র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার ঝিকরগাছায় ধর্ষণের শিকার বহুমাত্রিক প্রতিবন্ধী তরুণীর সন্তান প্রসব, অভিযুক্ত পরিবার অস্বীকার কেশবপুরে শুরু হলো সরকারি ধান ক্রয়, কৃষকদের মুখে হাসি বেনাপোল সীমান্তে বিজিবি-র‍্যাবের যৌথ অভিযানে মাদক ও চোরাচালানী পণ্য আটক, গ্রেপ্তার ২ ‎শেকৃবি’র পিএইচডি পরীক্ষায় মণিরামপুরের কৃতি সন্তান আলমগীর কবীরের ঈর্ষণীয় সাফল্য যশোর ডিবির তিন এসআইকে আইজিপি ব্যাজ প্রদান নারায়ণগঞ্জের রাবেয়া অ্যাগ্রো ফার্মে তারকা হলো গোলাপি আভার ডোনাল্ড ট্রাম্প নামের মহিষ, ৩ লাখ ৮৫ হাজার টাকায় বিক্রি ‎মণিরামপুর পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের মৃত্যু, বিল্লাল গাজীর গভীর শোক স্বামী-শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে নির্যাতন, প্রতারণা ও হত্যার হুমকির অভিযোগে যশোরে সংবাদ সম্মেলন আটক হয়নি চাকরি প্রতারণার মূলহোতা কামরুল অপহরণ মামলায় আটক সুমনকে নিয়ে নতুন তথ্য

যবিপ্রবিতে সিরাত কার্নিভাল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৩০ বার পড়া হয়েছে

যবিপ্রবি প্রতিনিধি : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে সিরাত কার্নিভাল প্রতিযোগিতা-২০২৫।

বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্যালারিতে (ছেলেদের) এবং স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের ১০৬ নং রুমে (মেয়েদের) কুরআন তেলাওয়াত ও ইসলামি সংগীত পরিবেশনের মাধ্যমে এই কার্নিভাল শুরু হয়। উক্ত কার্নিভালে কোরআন তেলাওয়াত, ইসলামি সংগীত, উপস্থিত বক্তৃতা, সিরাত কুইজ, ইসলামি ক্যালিওগ্রাফি প্রতিযোগিতায় মোট ১৫৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

সংক্ষিপ্ত আলোচনায় পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক তানভীর আহমেদ বলেন, আমরা সবাই জীবনে সফলতা অর্জন করতে চাই। তবে মনে রাখতে হবে, সফলতা হঠাৎ করে বা বিনা পরিশ্রমে আসে না। এর জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম,ধৈর্য্য এবং সঠিক দিকনির্দেশনা। আল্লাহ তাআলা আমাদের জন্য সফলতার সঠিক সংজ্ঞা দিয়েছেন। তিনি আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র তার ইবাদতের জন্য, তার দাসত্ব করার জন্য। সুতরাং যে যত বেশি আল্লাহর দাসত্ব করবে, প্রকৃতপক্ষে সেই-ই তত বেশি সফল। কেবল বাহ্যিক সৌন্দর্য, পদ-মর্যাদা বা সম্পদই সফলতার মানদণ্ড নয়। কেউ বাহ্যিকভাবে সুন্দর হলেও যদি তার জীবনে তাকওয়া না থাকে তবে সে সফল নয়। আবার কেউ সাধারণ চেহারার হলেও, যদি তার অন্তরে ঈমান ও আমল থাকে, তবে সে-ই আল্লাহর কাছে সফল।

কার্নিভালে বিচারকমণ্ডলী হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক কালচারাল সোসাইটির উপদেষ্টা ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: ফরহাদ বুলবুল, মার্কেটিং বিভাগের প্রভাষক মোঃ বেলাল হোসেন, কেন্দ্রীয় মসজিদের মুয়াজ্জিন রুহুল আমিন ও বায়োমেডিক্যাল বিভাগের শিক্ষার্থী মোঃ নাঈম জামান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট