বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের উদ্যোগে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বর্ণাঢ্য প্রতিবাদ মিছিল ও পথসভা মণিরামপুরে যুবদলের প্রতিবাদ মিছিল এএসআই নিয়োগে স্বচ্ছতা ও মেধার ওপর জোর, গোপালগঞ্জে পুলিশের ব্রিফিং উপশাখা ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পাঁজিয়া উপশাখা ‎৪৯ বিজিবির অভিযানে ৭ লক্ষ টাকার গাঁজা ও অবৈধ মালামালসহ আটক-২ পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি বেনাপোল ইমিগ্রেশনে ল্যাগেজ বাণিজ্যে: নেপথ্যে কামাল-সাদ্দাম সিন্ডিকেট যশোরে যুবককে মারধর ও বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় থানায় লিখিত অভিযোগ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল থেকে দুইজন আটক ভামিয়া বনবিবিতলা গ্রামের জলাবদ্ধতা নিরসনের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

চৌগাছা হাসপাতালে স্বাস্থ্যসেবা উন্নয়নে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর নিকট এবি পার্টির ৬ দফা দাবী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : যশোরের চৌগাছা উপজেলার ১০০ শয্যা হাসপাতালে রোগীদের স্বাস্থ্যসেবা উন্নয়নের জন্য প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ( প্রতিমন্ত্রী পদমর্যাদা ) অধ্যাপক ডা. সায়েদুর রহমানের নিকট এবি পার্টির কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ ৬ দফা দাবীর স্মারকলিপি দেন । এসময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমানের নিকট চৌগাছাবাসীর স্বাস্থ্য সেবার মান উন্নয়নে ডাক্তারসহ ৭৪ জন কর্মকর্তা নিশ্চিত করা, হাসপাতালের অভ্যন্তরে একটি সরকারী ঔষধ বিক্রয় কেন্দ্র স্থাপন, রোগীর সাথে আসা স্বজনদের থাকার সু-ব্যবস্থার জন্য হাসপাতাল কতৃপক্ষের নিয়ন্ত্রণে একটি আবাসিক হোস্টেল নির্মাণ, গ্রাম‍্য ভুয়া ডাক্তারের ( ডেন্টাল সহ ) বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা ও গণসচেতনতা বৃদ্ধি করা, মানহীন ও লাইসেন্সবিহীন প্রাইভেট ক্লিনিকগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, উপ-স্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকগুলোকে সচলসহ নিয়মিত তদারকি করার দাবী জানান । এসময় স্বাস্থ্য সেবা বিভাগের সহকারী উপদেষ্টা দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস জানান এবং হাসপাতালের অভ্যন্তরে রোগীর স্বজনদের জন্য আবাসিক ভবন নির্মাণের প্রস্তাবকে সাধুবাদ জানিয়ে বলেন আমরা পাইলট প্রকল্প হিসেবে এই দাবী নিয়ে কাজ করবো । এসময় স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব সাইদুর রহমান উপস্থিত ছিলেন এবং দাবীগুলো দ্রুত বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews