বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শায় নিখোঁজ যুবক ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দূর্বাডাঙ্গায় পুলিশের কঠোর বার্তা গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ২৪ ঘণ্টা সাইবার নজরদারি খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন — মজ্ঞু বাঁকড়া বাজারে যানজট, সড়কের অর্ধেক দখলে থাকে যানবাহন কেশবপুরের পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল পুলিশের হাতে আটক। আবারও বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী অবৈধ ড্রেজার উচ্ছেদ ও কারাদণ্ড: নগরকান্দায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসনঃ যশোরে ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

যশোরে চাঁদা না দেওয়ায় যুবককে কুপিয়ে জখম

  • প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় চাঁদা না দেওয়ায় এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার (০৩ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে ঝিকরগাছা থানার বামনআলী সাইনপাড়া শামীম মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম আখতারুজ্জামান (৩২)। তিনি মৃত ইব্রাহিমের ছেলে এবং একই এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের সোহাগ হোসেন (২৮) ও শকিন হোসেন (২৫), পিতা বাবুল হোসেন দ্বয় ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত টাকা না দেওয়ায় তারা আখতারুজ্জামানকে মাথা ও পায়ে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।
রক্তাক্ত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসার পর তাকে যশোর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews