1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ১০ মে ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে বারান্দিপাড়ায় ইলেকট্রনিক্স দোকানে দুঃসাহসিক চুরি, সাড়ে ৪ লাখ টাকার মালামাল লুট ফেসবুকে অপপ্রচার চালিয়ে কেশবপুর পৌর বিএনপি নেতার সম্মানহানি – থানায় জিডি চৌগাছায় শারীরিক প্রতিবন্ধীকে হুইলচেয়ার দিল স্বেচ্ছাসেবী সংগঠন ‘চৌগাছা পরিবার’ বেনাপোল দৌলতপুর সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৬০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার দৌলতপুরে ধর্ষণচেষ্টা মামলা ধামা চাপা দেওয়ার নতুন নাটক শার্শায়‘দুর্ধর্ষ ডাকাতি’ নয়,পূর্ব বিরোধ ও পাওনা টাকা নিয়ে সংঘর্ষের অভিযোগ সাংবাদিককে হু’মকি ও চাঁদা দাবির অভিযোগে ডা. রাফসান জানি ও এনসিপি নেতা জিহাদের বিরুদ্ধে মামলা বেনাপোল কাস্টমসের বড় সাফল্য: ৭৩০ কেজি ভারতীয় রুই মাছ আটক, প্রকাশ্যে নিলাম সম্পন্ন যশোরে সৎ মা-ভাইবোনদের বিরুদ্ধে সম্পত্তি আত্মসাৎ ও নির্যাতনের অভিযোগে আদালতে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ যশোরে বিজিবির অভিযানে ৬ কোটি ৫৮ লাখ টাকার স্বর্ণের চালানসহ ৩ পাচারকারী আটক

ভিপি নূরের ওপর হামলার প্রতিবাদে যশোরে গণঅধিকার পরিষদের বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫১০ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি: ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নূরসহ অন্যান্য নেতাদের ওপর হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ। এ সময় তারা হামলার বিচার বিভাগীয় তদন্ত, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের নিষিদ্ধের দাবি জানান।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে গণঅধিকার পরিষদের যশোর জেলা কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পৌঁছালে পুলিশ তাতে বাধা দেয়।

পরে সেখান থেকে ফিরে মিছিলটি শহরের দড়াটানার ভৈরব চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বিক্ষোভকারীরা স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করে তাদের ক্ষোভ প্রকাশ করেন।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল, জেলা সভাপতি এবিএম আশিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক শাওন হোসেন, অর্থ সম্পাদক রাশেদুর রহমান নিউটন, প্রচার সম্পাদক এহসানুল করিম হিমেল, আইন সম্পাদক জুলফিকার আলি। আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি ইসলাম হোসেন, শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জিএম রাজু, শ্রমিক অধিকার পরিষদের জেলা সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মুরাদ, সাংগঠনিক সম্পাদক তারেক হোসেন, ছাত্র অধিকার পরিষদের মনিরামপুর উপজেলা সভাপতি ইমদাদুল গাজী, ১০ নং চাঁচড়া ইউনিয়ন যুগ্ম সদস্য সচিব ইয়া হাকীম লিওন, কাউসার আলী প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট