1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মনিরামপুর প্রেসক্লাবে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত যশোর-৫ মণিরামপুর আসনে প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হকের মণিরামপুরের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ আগামীতে সরকার গঠন করে মেজর জিয়ার মতোই উলসি খাল খনন করা হবে – তারেক রহমান “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন তারেক রহমানের যশোর সমাবেশে তিন স্তরের কঠোর নিরাপত্তা: পুলিশ সুপার ঢাকায় কারাতে কোচেস কোর্স পরীক্ষা অনুষ্ঠিত হয় নাচে- গানে উৎসবমুখর ছিল অনুষ্ঠানটি যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক আনন্দ আয়োজন মিলন মেলায় পরিণত শার্শার গোগা ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর প্রেসক্লাবে জাসদ কেন্দ্র কমিটির সদস্য অ্যাডভোকেট অশোক কুমার রায়ের প্রয়ানে শোকসভা অনুষ্ঠিত যশোর-৩ অসনে বিএনপি প্রার্থীর উদ্যোগে ভোটার স্লিপ পৌঁছে দিতে ওয়েবসাইট ও অ্যাপ চালু

নওয়াপাড়ার বহুলালোচিত চঁাদাবাজি মামলায়  কামরুজ্জামান মিঠুর একদিনের রিমান্ড মঞ্জুর

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে
যশোর অফিস : যশোর অভয়নগরের নওয়াপাড়ার বহুলালোচিত চঁাদাবাজি মামলায় কামরুজ্জামান মিঠুর একদিনের রিমান্ড মঞ্জুর ও অপর আসামি আসাদুজ্জামান জনির রিমান্ড না মঞ্জুর করেছে আদালত। বুধবার অতিরিক্তি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লস্কর সোহেল রানা রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছে। কামরুজ্জামান মিঠু নওপাড়ার জয়নালের ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, মেহেদী হাসান নওপার প্রতিষ্ঠিত ব্যবসায়ী। জনিকে চঁাদা হিসেবে ১ লাখ টাকা দিতে হয়েছিল। ৭ জুলাই মিঠু ফোন করে মেহেদী হাসানকে দেখা করতে বলেন জনি অফিসে। মেহেদী হাসান রাতে জনি অফিসে গেলে জনি জমি বিক্রির ৩০ লাখ টাকা লাভ হয়েছে বলে চঁাদা দাবি করে। চঁাদার টাকা দিতে অস্বীকার কারায় জনি, মিঠু, সাবিক, সম্রাট মারপিট করে মেহেদীকে দিয়ে স্বাম্পে স্বাক্ষর করে নিতে চায়। এরপর আসামিরা মেহেদীকে তার বাড়ি নিয়ে গিয়ে চঁাদার টাকা বাবদ চেক দিতে বলে। এক পর্যায়ে আসামিদের ভয়ে মেহেদীর স্ত্রী একটি ৫০ হাজার টাকার স্বাক্ষরিত চেক ও অপর দুইটি টাকার অংক লেখা স্বাক্ষর বিহীন চেক দিলে তা নিয়ে তারা দ্রুত চলে যায়। আসামিরা ব্যাংক থেকে ৫০ হাজার টাকা উত্তোলন করে য়ে। পরদিন স্বাক্ষর বিহীন চেকে স্বাক্ষর করে না দিলে খুন-জখম করবে বলে হুমকি দেয়। আসামিদের ভয়ে মেহেদীর পরিবার বাড়ি ছাড়া। এ ঘটনায় ১৩ আগস্ট মেহেদীর স্ত্রী আদালতে মামলা করেন। আদালতের আদেশে অভিযোগটি থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড হয়। মামলার তদন্তকারী কর্মর্তা এসআই মিহির মন্ডল গত ২৮ আগস্ট আটক দুইজনের ৭ দিন করে রিমান্ড আবেদন করে আদালতে। গতকাল রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক মিঠুর একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট