রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ফরিদপুরের ভাঙ্গায় প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়াচ্ছে একটি প্রাথমিক বিদ্যালয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ভাঙ্গায় আলোচনা সভা, ঐক্য ও গণতন্ত্র রক্ষার আহ্বান মণিরামপুরে অপসাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও লিফলেট বিতরণ যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির নির্বাহী সদস্য মোজাফফার হোসেনকে বিদায় সংবর্ধনা যবিপ্রবিতে নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত যশোর হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ছয় বছরের পথচলায় মানুষের ভালোবাসায় সিক্ত রাতদিন নিউজ, বর্ণাঢ্য আয়োজনে অর্ধযুগ পূর্তি উৎসব জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে, অতিরিক্ত টাকা নেওয়া যাবে না: প্রতিমন্ত্রী অমিত

যশোরে বিল হরিনা জলাবদ্ধতা নিরসনে সরকারি কর্মকর্তাদের পরিদর্শন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৫ বার পড়া হয়েছে

যশোর অফিস: যশোর সদর উপজেলার চাচড়া ইউনিয়নের ভাতুরিয়া ছোট নারানপুর বিল হরিনার জলাবদ্ধতা নিরসনের কার্যক্রম পরিদর্শন করেছেন সরকারি কর্মকর্তারা। মঙ্গলবার (০২ সেপ্টেম্বর ২০২৫) বিকাল ৫টায় তারা এ পরিদর্শন করেন।

পরিদর্শনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব কমলেশ মজুমদার, সহকারী কমিশনার (ভূমি) জনাবা নুসরাত ইয়াসমিন এবং পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী জনাব পলাশ কুমার ব্যানার্জি।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) যশোর জেলা কমিটির সদস্য সচিব আবু সাঈদ মোহাম্মদ আতিকুর রহমান, বিল হরিনা বাঁচাও আন্দোলনের আহ্বায়ক ও বাপা’র সদস্য শেখ রাকিবুল ইসলাম নয়ন, ভাতুরিয়া আঞ্চলিক কমিটির আহ্বায়ক ফিরোজ হোসেন এবং সদস্য সচিব মাসুদুজ্জামান টিটো।

পরিদর্শনে তারা জলাবদ্ধতা ও অবৈধ দখলে ক্ষতিগ্রস্ত কৃষক ও ভুক্তভোগী এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews