বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিরামপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল- রাজপথেই জবাবের ঘোষণা শ্যামনগরে চালিতাঘাটা বাজারের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন বিজিবির অভিযানে ভারতীয় নেশার ইস্কাফ সিরাফ ও চোরাচালানী মালামাল আটক ‎ যশোর কেশবপুরে ব্যবসায়ীকে মারধর ও হত্যাচেষ্টা ঘটনায় আদালতে পৃথক দুই মামলা দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পে ডুমুরিয়ার শাহাপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামী শনিবার: বিপুল ভোটে বিজয়ী হওয়ার দৌড়ে এগিয়ে সভাপতি পদপ্রার্থী একেএম জাব্বার ইকবাল ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে চিংড়ি ঘের শ্রমিকের মর্মান্তিক মৃত্যু শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের উদ্যোগে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বর্ণাঢ্য প্রতিবাদ মিছিল ও পথসভা মণিরামপুরে যুবদলের প্রতিবাদ মিছিল এএসআই নিয়োগে স্বচ্ছতা ও মেধার ওপর জোর, গোপালগঞ্জে পুলিশের ব্রিফিং

যশোর আদালতে পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের

  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৪৫ বার পড়া হয়েছে
 যশোর অফিস : যশোরে মামলা প্রত্যাহার না করায় বাদীর ভাইকে আবারও মারপিটের পরে মুখে কীটনাশক ঢেলে দেয়ার ঘটনায় আদালতে মামলা হয়েছে। গত ২৩ আগস্ট রাতে যশোর শহরের শংকরপুর আকবরের মোড়ে এই ঘটনাটি ঘটেছে। এরপরে গতকাল সোমবার অভয়নগর উপজেলার পোতপাড়া গ্রামের খান জাহান আলীর মেয়ে সোনিয়া আক্তার দিয়া বাদী হয়ে যশোর শহরের শংকরপুর এলাকার শামিম আহম্মেদ মানুয়াসহ পঁাচজনের বিরুদ্ধে এই মামলাটি করেছেন। বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রহমত আলী মামলাটি এজাহার হিসেবে গ্রহণের জন্য কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
আসামিরা হলো, শংকরপুর চোপদারপাড়ার শামিম আহম্মেদ মানুয়া, তার ভাই সুমন, স্ত্রী মনোয়ারা বেগম, ছেলে এহতেসান আহম্মেদ ফয়সাল, মেয়ের স্বামী রিপন, একই এলাকার বাবুর স্ত্রী নিশা।
বাদী মামলায় বলেছেন, পূর্ব বিরোধের জের ধরে চলতি বছরের ১৩ মে আসামি শামিম আহম্মেদ মানুয়ার বিরুদ্ধে একটি মামলা করেছিলেন। আসামিরা আদালত থেকে জামিনে এসে বর্তমানে ওই মামলাটি প্রত্যাহারের জন্য বেশ কিছুদিন ধরে বাদীকে হুমকি দিয়ে আসছিল। গত ২৩ আগস্ট রাত ৯টার দিকে মামলাটি মিমাংসার কথা বলে বাদীকে আসামি মানুয়ার বাড়িতে আসতে বলা হয়। বাদীর ভাই তামিম শেখকে সাথে নিয়ে সেখানে আসার পরই হঠাৎ করে সকলে মারপিট শুরু করে। একপর্যায় তামিম মাটিতে লুটিয়ে পড়ে গেলে একটি বোতলে থাকা কীটনাশক (বিষ) তামিমেম মুখে ঢেলে দেয়। এরপরে তামিমের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হত্যার হুমকি দিয়ে ছেড়ে দেয়। পরে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ্য হয়ে কোতোয়ালি থানায় গেলে মামলা গ্রহণে অস্বীকৃতি জানায়। ফলে বাধ্য হয়ে গতকাল আদালতে এই মামলাটি করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews